জাফলংয়ে পর্যটকদের ওপর হামলা, ভিডিও ভাইরালের পর পাঁচজন গ্রেপ্তার

আপডেট : ০৫ মে ২০২২, ০৮:৩৫ পিএম

সিলেটের জাফলংয়ে বেড়াতে যাওয়া পর্যটকদের উপর হামলা চালিয়ে মারধর করেছে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে নিযুক্ত স্বেচ্ছাসেবকরা।

বৃহস্পতিবার (৫ মে) দুপুর দুইটার দিকে টিকেট কেনাকে কেন্দ্র করে নারী-পুরুষ পর্যটকদের উপর এ হামলার ঘটনা ঘটে।

এদিকে, হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় হয় প্রশাসনে। হামলার সাথে জড়িত ৫ স্বেচ্ছাসেবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় জনসাধারণ ও পর্যটকরা জানান, সিলেট থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে যান। এসময় জাফলং টুরিস্ট স্পটে প্রবেশের সময় উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে ফি দেয়া নিয়ে কথা কাটাকাটি হয় সেখানকার নিযুক্ত স্বেচ্ছাসেবকদের সাথে। এর জের ধরে নারী-পুরুষসহ ৬ পর্যটকের ওপর হামলা চালায় কয়েকজন স্বেচ্ছাসেবক।

পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানিয়েছেন, হামলাকারী দুই স্বেচ্ছাসেবকসহ ৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- গোয়াইঘাটের পন্নগ্রামের লক্ষ্মণ চন্দ্র দাস, ইসলামপুর গ্রামের মো. সেলিম আহমেদ, নয়াবস্তি এলাকার সোহেল রানা, পশ্চিম কালীনগর গ্রামের নাজিম উদ্দিন, ইসলামপুর রাধানগর গ্রামের জয়নাল আবেদীন।

তিনি আরো জানান, মূল হামলাকারী দুই স্বেচ্ছাসেবককে এরই মধ্যে বরখাস্ত করেছে উপজেলা প্রশাসন। একইসাথে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: নাহিদকে রড দিয়ে পিটিয়েছে সিয়াম আর কুপিয়েছে ইমন

হামলার ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়ায় পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে জাফলং পর্যটন এলাকায়। পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ারও আহবান জানিয়েছেন পুলিশ সুপার।

প্রসঙ্গত, ঈদ উপলক্ষে লম্বা ছুটিতে এবার বিপুল সংখ্যক পর্যটক বেড়াতে এসেছেন সিলেটে। এরমধ্যে অধিকাংশের গন্তব্য প্রকৃতিকন্যা খ্যাত জাফলং।


একাত্তর/আরএ

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকিমুক্ত ও আধুনিক করতে আগামী জুলাইয়ের বাজেট থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ চালু এবং শিক্ষকদের সরকারিভাবে ট্যাবলেট (ট্যাব) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর