বোনের বাড়ি বেড়াতে এসে স্কুলছাত্র নিহত

আপডেট : ০৫ মে ২০২২, ০৮:৪৬ পিএম

নওগাঁর মান্দায় বোনের বাড়িতে বেড়াতে এসে মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে সাব্বির হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বর্দ্দপুর চুনাতাপাড়া মোড়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাব্বির হোসেন মহাদেবপুর উপজেলার অন্তর্গত উত্তরগ্রাম ইউনিয়নের শিবগঞ্জ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। 

নিহতের দুলাভাই মামুন জানান, ঈদুল ফিতরের পরের দিন বর্দ্দপুর গ্রামে তাদের বাড়িতে বেড়াতে এসে আজ বিকেলে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বর্দ্দপুর চুনাতাপাড়া মোড়ের সামনে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: জাফলংয়ে পর্যটকদের ওপর হামলা, ভিডিও ভাইরালের পর পাঁচজন গ্রেপ্তার

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, নওগাঁ থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুল ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর