অপচিকিৎসার আখড়া মক্কা-মদিনা হাসপাতাল আবারো চালু!

আপডেট : ০৬ মে ২০২২, ১২:৫৮ পিএম

হাসপাতালটির নাম মক্কা মদিনা। রোগীদের অভিযোগ, দুই পবিত্র স্থানেরনামে হাসপাতালটির নাম হলেও, এমন কোন অপকর্ম নেই যা এখানে হয় না।

দুই বছর আগে ওটি বয় দিয়ে রোগীর অস্ত্রোপচারের দায়ে হাসপাতালটি সিলগালা করেছিল র‌্যাব। কিন্তু সেই হাসপাতালটি আবারও দুস্থ রোগীদের চিকিৎসার নামে ব্যবসায় ফিরেছে।

আবারো শুরু করেছে, চিকিৎসার নামে প্রতারণা। যার কিছু প্রমাণ একাত্তরের হাতে এসেছে। সেই সব সূত্র ধরেই চলেছে অনুসন্ধান।

আট জনের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মো: ফারুক সড়ক দূর্ঘটনায় আহতহন কুমিল্লায়। বামপায়ের গোড়ালির অংশটি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্যতাকে পাঠানো হয় ঢাকায়। ফারুকের অভিযোগ অ্যাম্বুলেন্স চালক জোর করে তাকে মোহাম্মদপুরের মক্কা মদিনা জেনারেল ভর্তি করায়। আর আসার সাথে সাথেই তার পা কেটে ফেলা হয়।

স্বজনদের অভিযোগ, পায়ের মতো গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কেটে ফেলার আগেএমনকি তার পরিবারের সম্মতিটুকুও নেয়া হয়নি। অপারেশনের পর ভয় দেখিয়ে বোনের কাছ থেকে আদায় করা হয় সই। অথচ নিয়ম অনুযায়ী এই সই নিতে হয় অপারেশনের আগে।

২০ শয্যার এই হাসপাতালে ভর্তি থাকা তিন জন রোগীকেই দালালরা সেখানেভর্তি হতে বাধ্য করেছেন। হাত ভাঙ্গার দুই সার্জারি ওষুধ আর বেড ভাড়া মিলিয়ে এক রোগীকে বিল দিতে হবে চার লাখ টাকা। সেই টাকা পরিশোধে এখন ঘুম হারাম তার স্বজনের।

এসব অনিয়ম নিয়ে হাসপাতলের মালি কপক্ষকে পাওয়া না গেলেও মালিকের ভূমিকায় হাজির হন কর্তব্যরত এক নারী চিকিৎসক।

টঙ্গী ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করা এই চিকিৎসকের দাবি তিনি সাত বছর ধরে এখানে চাকরি করলেও দুই বছর আগে র‌্যাবের অভিযানের সময় তিনি গ্রামের বাড়ি ছিলেন।

মক্কা মদিনা হাসপাতলটির পরিচালনার দায়িত্বে থাকা উচ্চ মাধ্যমিক পাস করা হিসাব বিভাগের এক কর্মকর্তার দাবি আদালতের অনুমতি নিয়েই তারা হাসপাতাল চালু করেছেন।যদিও সেই কাগজ তারা দেখাতে পারেনি।

হাসপাতালটির মালিক তিন জন হলেও মূল পরিচালনাকারী হলেন নূরনবী। দুইবছর আগে ওটি বয় দিয়ে অপারেশন করানোর অভিযোগে হাসপাতালটি সিলগাল করেছিলো ভ্রাম্যমান আদালত।

দুই মালিকসহ তিনজনকে দেয়া হয় এক বছরের কারাদন্ড। কিন্তু কিভাবে হাসপাতালটিআবারও চালু হলো সেটাই এখন বড় প্রশ্ন। সেই জবাব নিয়েও হাজির হবে একাত্তর।



একাত্তর/এসএ

মধুর ‘মা’ ডাক শোনার জন্য একজন নারীকে কতোটা জীবনের ঝুঁকি নিতে হয়, তা পৃথিবীর সব মায়েরাই জানেন। কিন্তু বাংলাদেশের দুর্গম চরাঞ্চলগুলোতে এই ঝুঁকি যেন দ্বিগুণ। যমুনার উত্তাল ঢেউ আর বালুচরের দীর্ঘ পথ...
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে মারা গেছে চারজন এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও তিনজন। 
শীত আসলেই প্রতিবার বাড়ে বায়ু দূষণ। এবারও বাড়ছে। প্রায় দিনই বিশ্বে বায়ু দূষণের নতুন রেকর্ড করছে বাংলাদেশ। বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যাপক কর্মযজ্ঞ, পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে সম্ভব নয় বলেও জানাচ্ছে...
আগামী জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে বলে শংকা কীটতত্ত্ববিদদের। নভেম্বরেও এই রোগে শনাক্ত ও মৃত্যু উচ্চহারে হতে পারে বলেই জানান তারা। সেপ্টেম্বরি-অক্টোবর মাসে থেমে থেমে বৃষ্টি ও এডিস মশা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর