ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়

আপডেট : ০৬ মে ২০২২, ০৫:৪৪ পিএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হচ্ছে, যার গতিবেগ কোথাও কোথাও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার।  

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (৬ মে) রাত পর্যন্ত আকাশ মেঘলাসহ থেমে থেমে বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দেশের আকাশে অবস্থান করা লঘুচাপের প্রভাবে সারা দেশের বিভিন্ন জায়গায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্ক বার্তায় বলা হয়— রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেইসাথে  বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে । 

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও দেশের অন্যান্য এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


একাত্তর/জো 

রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশের সাত জেলায় বজ্রপাতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলাদা ঘটনায় এ প্রাণহানি ঘটে।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মধ্যরাতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে উপজেলার ছয়টি ইউনিয়নে অন্তত এক হাজার ১৮০টি ঘরবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।...
রাজধানীর পূর্বাচলে এশিয়ান হাইওয়ে সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর