বান্দরবানে অস্ত্রের মুখে ইউপি সদস্যকে অপহরণ

আপডেট : ০৮ মে ২০২২, ১১:০০ এএম

বান্দরবানে অস্ত্রের মুখে চাইউগ্যা মার্মা নামে একজন ইউপি সদস্যকে অপহরণ করা হয়েছে। 

শনিবার (৭ মে) দুপুরে রাজস্থলী থেকে বান্দরবানে ফেরার পথে বাঙ্গালহালিয়া নাইঙ্গাপাড়া রাস্তার মুখ থেকে তাকে অপহরণ করা হয়। 

অপহৃত চাইউগ্যা মার্মা বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে অটোরিকশা নিয়ে চাইউগ্যা মার্মাসহ একই পরিবারের পাঁচ জন রাঙ্গামাটির রাজস্থলী থেকে বান্দরবান নিজ বাড়ীতে আসছিল। এসময় অটোরিকশাটি বাঙ্গালহালিয়ার নাইঙ্গাপাড়া রাস্তার মুখ এলাকায় পৌঁছালে দুই জন অস্ত্রধারী মোটর সাইকেল নিয়ে এসে তাদের পথ অবরোধ করে।

এসময় অপহরণকারীরা অটোরিকশা থেকে অস্ত্রের মুখে চাইউগ্যা মার্মাকে নামিয়ে মোটরসাইকেলে করে নিয়ে যায়। কে বা কারা তাকে অপহরণ করেছে সে বিষয়ে জানা যায়নি তবে মগ লিবারেশন পার্টির লোকজন তাকে অপহরণ করেছে বলে ধারণা করছে স্থানীয়রা। 

এবিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, বাঙ্গালহালিয়া থেকে ফেরার পথে কুহালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার চাইউগ্যা মার্মাকে অপহরণ করার খবর পেয়েছি। তবে অপহরণস্থল রাঙ্গামাটি জেলার সীমানায় হওয়ায় এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। 


একাত্তর/জো 

নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর