অবশেষে পদত্যাগ করলেন লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা

আপডেট : ০৯ মে ২০২২, ১০:০১ পিএম

অর্থনৈতিক ধস ও চলমান গণআন্দোলন মুখে অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।

সোমবার (৯ মে) পূর্ব সিদ্ধান্ত মোতাবেক পদত্যাগের ঘোষণা দেন তিনি।

গেলো কয়েক মাসের টানা আন্দোলনে পদত্যাগ করতে রাজি না হলেও, শেষ পর্যন্ত চাপের মুখে নিজের পদ ছাড়তে রাজি হন মাহিন্দা রাজাপক্ষে। ছোট ভাই ও দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ার অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

গত শুক্রবার এক বিশেষ সভায় প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

এদিকে শ্রীলঙ্কার বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম কলম্বো পেজ জানিয়েছে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসাকে টেলিফোন করেছেন এবং দেশের বর্তমান সংকটের মুখে প্রধানমন্ত্রীর পদ গ্রহণে অনুরোধ জানিয়েছেন। 

প্রেসিডেন্টের এ প্রস্তাবের জবাবে সাজিথ প্রেমাদাসা জানিয়েছেন, দলের সাংসদদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে বৈদেশিক ঋণের চাপে ভেঙে পড়ে দেশটির অর্থনীতি। এ জন্য ক্ষমতাসীনদের দায়ি করছে মানুষ। দেশব্যাপী বিক্ষোভ করছেন নাগরিকরা। বিক্ষোভে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার থেকে টেলিভিশন তারাকারা। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাজার ব্যবস্থা। 

আরও পড়ুন: ঐতিহাসিক রেড স্কয়ারে নজারকাড়া সামরিক কুচকাওয়াজ

অন্যদিকে সোমবারও প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন টেম্পল ট্রিজ’র সামনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ না করার আহ্বান জানিয়ে সমাবেশ করেন সরকারি দলের নেতাকর্মীরা। তবে তাতেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। এ সময় তারা সরকারবিরোধীদের সঙ্গে সংঘর্ষেও জড়ায় সরকারি দলের নেতাকর্মীরা।

সবশেষ গেলো শুক্রবার রাত থেকে ফের দেশটিতে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট। 


একাত্তর/আরবিএস  

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
অবশেষে প্রেম পেলো পূর্ণতা! শনিবার এক জমকালো কিন্তু একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে প্রেমিকা জোডি হেডেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি।
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর