এবার মাহিন্দা রাজাপক্ষের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ১২ মে ২০২২, ০৭:৪৭ পিএম

শ্রীলঙ্কার একটি আদালত সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে, তার ছেলে নামাল রাজাপক্ষেসহ ১৫ সহযোগীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের ওপর এ নিষেধাজ্ঞা দেয়া হলো।

বৃহস্পতিবার (১২ মে) শুনানিতে অংশ নেওয়া আইনজীবীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স এ কথা জানিয়েছে।

গত ৯ মে (সোমবার) বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় সরকার পক্ষের ওপরও ব্যাপক পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে নয়জন নিহত হন। আহত হন তিন শতাধিক।

সোমবারের শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনাটি পুলিশকে তদন্তেরও নির্দেশ দিয়েছেন কলম্বোর এক ম্যাজিস্ট্রেট।

এরপর শুক্রবার থেকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়। বিক্ষোভের লাগাম টানতে জারি করা হয় কারফিউ। এরই মধ্যে সোমবারের হামলার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভে রাজাপক্ষের অনুগত ব্যক্তিদের কয়েক ডজন বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। হামবানটোটায় রাজাপক্ষের পৈতৃক বাড়িতেও আগুন দেয়া হয়।

আরও পড়ুন: উত্তর কোরিয়ায় একজনের করোনা শনাক্ত, দেশজুড়ে লকডাউন

অচলাবস্থা নিরসনে গত শুক্রবার মন্ত্রীসভার বৈঠকে মাহিন্দা রাজাপক্ষকে পদত্যাগ করতে বলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। প্রেসিডেন্ট গোতাবায়া সম্পর্কে মাহিন্দা রাজাপক্ষের ছোট ভাই। সোমবার পদত্যাগ করেন মাহিন্দা রাজাপক্ষে।


একাত্তর/আরএ

রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
মার্কিন আদালত দণ্ডিত ও কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইন মামলার কয়েক মিলিয়ন নথি প্রকাশের পর এক নজিরবিহীন সংকটে পড়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘লেনকো বিয়ারক্যাট’ মডেলের অত্যাধুনিক এক সাঁজোয়া যানে করে আদালতে নিয়ে যাওয়া হয়।
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে মাদক পাচার এবং অন্যান্য অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘আমি এখনো আমার দেশের...
ভারতের রাজধানীর দক্ষিণ দিল্লির সাউথ ক্যাম্পাসের অন্যতম ব্যস্ত আবাসিক এলাকা সত্য নিকেতনে একটি পাঁচতলা ছেলেদের হোস্টেল (পেয়িং গেস্ট) ভবন ধসে পড়ে এক মর্মান্তিক বিপর্যয় ঘটেছে। ‘হোস্টেল ডেজ’ নামের এই...
দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভারতের রাজধানীর নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় বহুতল হোস্টেল ভবন ধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল...
টেলিভিশনের রঙিন পর্দায় যিনি এতদিন অত্যন্ত প্রতাপের সাথে অপরাধীদের হাঁড়ি-হাঁড়ি খবর ফাঁস করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে 'মিশন ইম্পসিবল' সাজিয়ে নীল বাতি জ্বালাতেন, সেই গ্ল্যামারাস টিভি স্টার নিজেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর