এখন আর ঘূর্ণিঝড় আতঙ্কে থাকতে হয় না যাদের

আপডেট : ১৪ মে ২০২২, ০২:০২ পিএম

জন্ম থেকেই যাদের জীবন কেটেছে ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের আতংকে এবার তারাই  পেয়েছেন মাথা গোঁজার ঠাই। তারা এখন আর জলবায়ু উদ্বাস্তু নন।  

অশনির শঙ্কার মধ্যেও মনোবল দৃঢ় রেখেছিলেন বরগুনা উপকূলের প্রায় এক হাজার ৭৫০টি পরিবার। যারা কিছু দিন আগেই প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ঘর পেয়েছেন। 

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে যখন বরগুনা উপকূলজুড়ে বৃষ্টি, তখন বরগুনার খাজুরতলা আশ্রায়নে পাকা ঘরে মনের আনন্দে গান গাইছে তৃতীয় শ্রেণির ছাত্রি ত্বন্নি রানী। 

ত্বন্নি ও তার মা জানান, বরগুনা সদরের ভাড়ানি খালের পাড়ে একটি জরাজীর্ণ ঘরে ভাড়া বাসায় থাকতেন। সামান্য বৃষ্টিতে কিংবা জোয়ারের পানিতে ভরে যেতো ঘর। কিন্তু এখন তাদের সুদিন। 

উপকূলীয় অঞ্চলে এমন শত শত হতদরিদ্র ভূমি এবং বসতঘরহীন পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে প্রধানমন্ত্রীর দেয়া উপহারে। এদের কেউ থাকতেন ভাঙা ঝুপড়িতে, কেউ বা নদীর পাড়ে। 

হতদরিদ্র এসব পরিবারের বসতঘর নিশ্চিত করে কর্মসংস্থানসহ নানামুখী সুবিধা দেয়ার কথা জানালেন বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। 

প্রত্যেক পরিবারকে দুই শতাংস জমির ওপর দুই কক্ষ বিশিষ্ট ঘর প্রদান করা হয়েছে। এই প্রকল্পে ২২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে ঘর দিয়ে সমাজের মুল ধারার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।

দুই রুমের পাকা ঘরের সঙ্গে রান্নাঘর, বাথরুম ও একটি বারান্দা রয়েছে। আশ্রয়ণ প্রকল্পের প্রত্যেক ঘরেই রয়েছে বিদ্যুতের ব্যবস্থা। আরও রয়েছে ঘরের সঙ্গে খালি জায়গাও।


একাত্তর/এআর

বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
স্মৃতিতে এখনও দগদগে ২০২০ সালের সেই প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘আম্ফান’। মাত্র ১৫ মিনিটের জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন। সেই ঝড়ে বিলীন হওয়া গড়ইমহল সড়কটি ছয়...
গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় দুই জেলে গুলিবিদ্ধসহ ১৪ জেলে আহত হয়েছেন। হামলার প্রায় ২০ ঘণ্টা পর নিরাপদে ফেরার পর তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 
আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে উপকূলে আঘাত হানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘গোর্কি’ বা ‘ভোলা সাইক্লোন’। ৫৫ বছর পেরিয়ে গেলেও সেই রাতের বিভীষিকা আজও তাড়া করে স্বজনহারা উপকূলবাসীকে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর