ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৪ মে ২০২২, ০৯:২৯ পিএম

ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে পাবনা সাঁথিয়া উপজেলার বেসরকারি রুবিয়া-ফয়েজ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। গাইনি চিকিৎসক না হয়েও ক্লিনিকটির পরিচালক ডা. মো. আব্দুর রহিম খান নিজে ওই প্রসূতি মায়ের অস্ত্রোপচার করেন। 

ফলে ভুল অপারেশনের কারণে মৃত্যু হয় মায়ের আর আশঙ্কাজনক অবস্থা রয়েছে সদ্যভূমিষ্ঠ শিশুটি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ক্লিনিক কর্তৃপক্ষ। 

শুক্রবার (১৩ মে) মৃত্যু হয় শ্যামলী খাতুন (২৩) নামে ওই নারীর। তিনি উপজেলার তেতুলতলা স্বরূপ গ্রামের দিনমজুর খাইরুল ইসলামের স্ত্রী। 

প্রসব বেদনা নিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার একটি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন তিনি। সেই রাতেই স্থানীয় দালাল চক্র তার পরিবারকে ফুসলিয়ে পার্শ্ববর্তী রুবিয়া-ফয়েজ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করান। 

শুক্রবার সকালে ক্লিনিকের মালিক ডা. মো. আব্দুল রহিম খান নিজেই ওই প্রসূতির অস্ত্রোপচার করেন। নিহতের স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের সময় কোন গাইনি চিকিৎসক এমনকি অ্যানেস্থেসিয়ান উপস্থিত ছিল না। 

ভুল অস্ত্রোপচারের কারণে অধিক রক্তক্ষরণে অপারেশন থিয়েটারের টেবিলেই শ্যামলীর মৃত্যু হয় বলে অভিযোগ করেন তারা। এছাড়াও নবজাতক শিশুর দেহের বিভিন্ন স্থানে ছুরির আঘাত রয়েছে বলে অভিযোগ তাদের। 

এদিকে এই চাঞ্চল্যকর ঘটনা ধামাচাপা দিতে রোগীর স্বজনদের ডেকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি অ্যাম্বুলেন্স ডেকে রোগীর মৃতদেহ বুঝিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।

ক্লিনিকটির বিরুদ্ধে ভুল চিকিৎসা দিয়ে রোগী মৃত্যুর অভিযোগ এবারই প্রথম নয়। এর আগেও ভুল চিকিৎসা দিয়ে বেশ কিছু রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর।

তবে অভিযুক্ত চিকিৎসক ডা. মো. আব্দুর রহিম খানের দাবি, সব নিয়ম মেনেই ওই প্রসূতিকে চিকিৎসা দেয়া হয়েছে। অপারেশনের সময় সেখানে গাইনি চিকিৎসক ডা. মাহফুজা আহম্মেদ উপস্থিত ছিলেন বলে দাবি করেন তিনি। এদিকে পরিচালকের এই দাবিকে মিথ্যা বলেছেন ক্লিনিকটির গেস্ট ডাক্তার রুবিয়া ফয়েজ।

আরও পড়ুন: সিঙ্গাপুরের কথা বলে চট্টগ্রামের বিমানে তুলে টাকা নিয়ে হাওয়া

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহম্মেদ জানান, অতীতে এই ক্লিনিকের বিরুদ্ধে ভুল চিকিৎসা দিয়ে রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে। এ ঘটনার প্রাথমিক তদন্তে প্রতিষ্ঠানটির পরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। 

ইউএনও আরও জানান, অস্ত্রোপচারের সময় কোন গাইনি ডাক্তার উপস্থিত ছিলোনা। পরিচালক নিজের দোষ গোপন করার জন্য অন্যের উপরে দোষ চাপানোর চেষ্টা করছে বলে জানান তিনি। 

এদিকে এই ঘটনায় এখনো থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মো. সিদ্দিকুল ইসলাম।


একাত্তর/এসজে
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর