সিলেটে খাল দখলের কারণে পানিবন্দি ৫০ হাজার মানুষ

আপডেট : ১৫ মে ২০২২, ০২:০৮ পিএম

সিলেট সিটি কর্পোরেশনে নতুন অন্তর্ভুক্ত এলাকায় দখলবাজির কারণে পানিবন্দি হয়ে আছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। খাল ভরাট করে ঘর তৈরি করেছে কিছু দখলদার। 

এতে পানি সরতে না পারায় জলাবদ্ধতায় ৫০ গ্রামের মানুষ। সিটি কর্পোরেশন খাল সংস্কারের কাজ করলেও টাকার অভাবে বড় কোন প্রকল্প নিতে পারছে না। 

সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনে আসা কুমারগাঁও-বাদাঘাট সড়কের দুপাশে কোন স্যুয়ারেজ লাইন নেই। সড়ক ও জনপথের খাল দিয়ে বৃহত্তর এ এলাকার পানি নদীতে পড়তো। 

কিন্তু দখলদাররা বিভিন্ন জায়গায় খাল দখল করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে অল্প বৃষ্টিতে পানি জমে থাকায় দুর্ভোগের শেষ নেই মানুষের। 

জমে থাকা পানি রোগবালাই ছড়াচ্ছে বলে জানালেন এলাকাবাসী। তাদের দাবির প্রেক্ষিতে সম্প্রতি কিছু স্যুয়ারেজ খাল খনন করে দেয় সিটি কর্পোরেশন। 

আরও পড়ুন: ভুট্টাক্ষেত থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কিন্তু দখলবাজদের উচ্ছেদসহ পানি নিষ্কাশনে সুপরিকল্পিত প্রকল্প বাস্তবায়ন না করলে এর ফল পাওয়া যাচ্ছে না বলে জানান এলাকার মানুষ। 

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, নতুন এলাকার উন্নয়নে চার হাজার কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে।

জলাবদ্ধতা থেকে রেহাই পেতে দখলদারদের উচ্ছেদে সিটি কর্পোরেশনকে সহযোগিতার ঘোষণা দিয়েছে এলাকাবাসী।  


একাত্তর/এসজে

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর