আফগানিস্তানের পাঁচ দপ্তর বন্ধ করে দিলো তালেবান

আপডেট : ১৭ মে ২০২২, ০৯:৪০ পিএম

প্রয়োজন মনে না করায় আফগানিস্তানের পাঁচ দপ্তর বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় দেশটির সরকার। 

বন্ধ করে দেয়া দপ্তরের মধ্যে আছে, দেশটির মানবাধিকার কমিশন, হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন (এইচসিএনআর), জাতীয় নিরাপত্তা পরিষদ এবং আফগান সংবিধান বাস্তবায়নের দায়িত্বে থাকা দপ্তর। 

তালেবান ক্ষমতায় আসার আগে তালেবান এবং তৎকালীন সরকারের মধ্যে শান্তি আলোচনার কাজ করছিলো এইচসিএনআর।

আফগানিস্তানে আর্থিক সঙ্কটের পরিস্থিতিতে এসব দপ্তর অপ্রয়োজনীয় জানিয়ে বিজ্ঞপ্তি জারি করে তালেবান সরকার। 

তালেবান মুখপাত্র ইন্নামুল্লা সামাঙ্গানি বলেন, এসব দপ্তর প্রয়োজনীয় বলে মনে করা হয়নি এবং বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি। তাই এই দপ্তরগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ক্ষমতায় আসার পর গেল শনিবার দেশের প্রথম জাতীয় বাজেট ঘোষণা করে তালেবান সরকার। বাজেট পেশের সময় জানানো হয়, তিন হাজার ৮৯৬ কোটি টাকার ঘাটতিতে রয়েছে।

বার্ষিক জাতীয় বাজেট‌ে শুধুমাত্র সক্রিয় দপ্তরগুলো দিকে নজর দেয়া হয়েছে। তবে প্রয়োজন পড়লে বাদ দিয়ে দেয়া দপ্তরগুলোকে আবার সক্রিয় করা হবে বলেও উল্লেখ করেন তালেবান মুখপাত্র।


একাত্তর/জো 

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর