বায়ু দূষণে বছর প্রতি মারা যাচ্ছে ৯০ লাখ মানুষ

আপডেট : ১৮ মে ২০২২, ০১:৫৩ পিএম

বায়ু ও বিষাক্ত বর্জ্যের দূষণে সারা বিশ্বে ২০১৫ সাল থেকে প্রতি বছর আনুমানিক ৯০ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। দূষণ বিষয়ে কাজ করা ‘পিওর আর্থ’ সংগঠনটির প্রধানসহ একদল বিজ্ঞানী মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা নিবন্ধে এ তথ্য জানান।

সে প্রতিবেদনে বিজ্ঞানীরা বলছেন, শিল্পপণ্য উৎপাদন প্রক্রিয়াসহ নগরায়ণের ফলে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বজুড়ে বায়ু দূষণ-সংক্রান্ত কারণে মৃত্যু বেড়েছে সাত শতাংশ। 

এর আগে ২০১৭ সালেও একই গবেষণার প্রাথমিক সংস্করণ প্রকাশ হয়। সেখানে বলা হয়েছিলো দূষণের কারণে প্রতি বছর বিশ্ব অর্থনীতির চার লাখ ৬০ হাজার কোটি ডলার ক্ষতি হচ্ছে। 

বাতাস, পানি ও মাটিতে মানুষের সৃষ্ট বর্জ্য মানুষকে তাৎক্ষণিকভাবে হত্যা করে না এর পরিবর্তে হৃদরোগ, ক্যান্সার, শ্বাসকষ্ট, ডায়রিয়া এবং অন্যান্য গুরুতর অসুস্থতা সৃষ্টি করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছয়জনে একজনের মৃত্যুর কারণ দূষণ। এতে করে প্রতি বছর বিশ্ব অর্থনীতির চার লাখ ৬০ হাজার কোটি ডলার ক্ষতি হচ্ছে।

গবেষণাটি বলছে, পরিবেশ দূষণে সবচেয়ে বেশি মৃত্যু হওয়া ১০টি দেশের বেশিরভাগই আফ্রিকা মহাদেশের। দক্ষিণ ও পূর্ব এশিয়াতে বাতাস ও রাসায়নিক দূষণের কারণে মৃত্যু বাড়ছে।

আরও পড়ুন: বাংলাদেশে এক চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন

সংগঠনের প্রধান ও গবেষণার সহলেখক রিচার্ড ফুলার বলছেন, আমরা একটি গরম পাত্রে বসে আছি এবং ধীরে ধীরে জ্বলছি। কিন্তু জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণে অত গুরুত্ব দিচ্ছি না।


একাত্তর/এসি

ভারতের রাজধানী দিল্লির বায়ুর মান দীপাবলির পর থেকে ধারাবাহিকভাবে 'খারাপ' বা 'খুব খারাপ' শ্রেণিতে থাকার পর শনিবার পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। শহরের একাধিক অংশে দূষণের মাত্রা ৪০০-এর সীমা অতিক্রম...
দীপাবলি উৎসবের পর ভারতের রাজধানী নয়াদিল্লির পাশাপাশি এবার বায়ুদূষণের তালিকায় যুক্ত হয়েছে দেশটির দুই বড় শহর কলকাতা এবং মুম্বাই।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে তীব্র দাবদাহ বিগত ২০০ বছরের সব রেকর্ড ভেঙেছে। গেলো এপ্রিল মাস ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য সবচেয়ে উষ্ণতম মাস।  মার্কিন সংবামাধ্যম সিএনএন জানিয়েছে,...
বিশ্বের একাধিক রাষ্ট্র ও কোম্পানির দ্বারা যে পরিমাণ পরিবেশ দূষণ হয়, তার ফলে করোনাভাইরাসের দূষণেই চেয়ে বেশি মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি)...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর