পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকের আরোহী নিহত

আপডেট : ১৯ মে ২০২২, ০৮:১৯ পিএম

গাইবান্ধায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ মে) বেলা সাড়ে এগারোটার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সুখনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম আইয়ুব আলী। তিনি খুলনার বাসিন্দা এবং একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) ওহেদুল ইসলাম জানান, গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সুখনগর এলাকায় আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে আইয়ুব আলী মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ তিনি ইউটার্ন নিতে গেলে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে তার সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। 

তিনি আরও জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ পিকআপ চালক সুলতানকে আটক এবং পিকআপটি জব্দ করেছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

গাইবান্ধায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালক ও আরোহী সাগর মিয়া (১৮) ও নাইমুর রহমান স্বচ্ছ (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর আরোহী সামিউল ইসলাম (২১)। 
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে শহরের ফিরোজ রোডে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়ার খোকসায় মোটরসাইকেল, ইঞ্জিনচালিত নসিমন ও করিমনের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও চারজন।শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাদিরপুর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর