বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৮:০০ পিএম

গাইবান্ধায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালক ও আরোহী সাগর মিয়া (১৮) ও নাইমুর রহমান স্বচ্ছ (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর আরোহী সামিউল ইসলাম (২১)। 

মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলার এম এ সামাদ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর মিয়া পলাশবাড়ী উপজেলার গৃধারীপুরের মন্টু মিয়ার ছেলে। নিহত নাইমুর রহমান স্বচ্ছ (২০) উপজেলার দুবলাগাড়ি গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগর তার দুই বন্ধু শামিউল এবং নাইমুলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে কিশোরগাড়ীর ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাগর মিয়া মারা যায়। 

এসময় স্থানীয়রা গুরুতর আহত অপর দুই আরোহীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাইমুর রহমান স্বচ্ছ মারা যায়। 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান বলেন,  দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজন মারা যায়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিকে উদ্ধার করাসহ আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এআর
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ শ্রাবণী আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উন্নত চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবারের হাতে এই...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর