নতুন পাঁচ জটিলতায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আপডেট : ২২ মে ২০২২, ০৯:২৫ পিএম

পাঁচটি নতুন জটিলতার মুখোমুখী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। নকশা অনুযায়ী কাজ শেষ করতে প্রয়োজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, বংলাদেশ রেলওয়ে এবং মেট্রোরেল কর্তৃপক্ষের সমন্বিত অনুমতি।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এই চার পক্ষের মধ্যে সমন্বয় না হলে উড়ালপথের কাজ সময়মতে শেষ হবে না। অথচ, চলতি বছরের ডিসেম্বর মাসে বিমানবন্দর থেকে তেজগাঁও রেলগেট পর্যন্ত এই উড়ালসড়কের একটি অংশ খুলে দেয়ার কথা রয়েছে।

বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে।

image


এটি সরকারের অগ্রাধিকার প্রকল্প। এলিভেটেড এক্সপ্রেসওয়ের খিলগাঁও অংশে চলছে পিলারের উপর টি-গার্ড বসানোর কাজ। তবে বড় একটি অংশের কাজ এখনও বাঁকি। মহাখালী থেকে তেজগাঁও পর্যন্ত পিলারের উপর এখনো টি-গার্ড বসানোর কাজ শেষ হয়নি। 

এরপর বসবে স্ল্যাব। তারপর রেলিং এবং সবশেষে শুরু হবে সড়ক নির্মাণের কাজ। যদিও এই প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ড্যাং পেনের দাবি, আগামী কয়েক মাসেই এই কাজ শেষ করা সম্ভব হবে।  

image


নকশা অনুযায়ী এর একটি পথ হাতির ঝিলের উপর দিয়ে যাবে। এজন্য দরকার রাজউকের অনুমতির। কমলাপুর এলাকায় টোলপ্লাজা ও পথ নির্মাণের জন্য প্রয়োজন রেলওয়ের অনুমতি। সে সাথে মেট্রোরেল-৫ এর সাথেও সমন্বয়ের প্রয়োজন। 

জমি অধিগ্রহণ নিয়েও আছে জটিলতা। সব সমাধানে তাই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ-পিপিপি কর্তৃপক্ষের সহায়তা চান প্রকল্প সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: মাত্রাতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ বাড়াচ্ছে পেটের পীড়া

রাজধানীর যানজট কমাতে ঢাকার উত্তর-দক্ষিণে সংযোগকারী ১৯.৭৩ কিলোমিটারের এই উড়াল সড়ক প্রকল্পটি ২০১১ সালে হাতে নেয় সরকার। পুরো প্রকল্প শেষ হতে পারে আগামী বছরে। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর