অবৈধ সম্পদের মামলায় ওসি প্রদীপের স্ত্রী চুমকীর আত্মসমর্পণ

আপডেট : ২৩ মে ২০২২, ০৪:২৫ পিএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ আদালতে আত্মসমর্পণ করেছেন। 

সোমবার (২৩ মে) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে চুমকী আত্মসমর্পণ করেন। পরে আদালতে তার আইনজীবীরা জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। 

আগেই থেকেই ধার্য ছিল অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের করা মামলায় তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য দেওয়ার দিন। সেই অনুযায়ী আদালতে যথারীতি হাজির করা হয় মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপকেও।

তবে কাউকে কোন কিছু জানান না দিয়েই হঠাৎ সকাল সাড়ে ১১টায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন মামলার আরেক আসামি ওসি প্রদীপের স্ত্রী চুমকী কারণ। 

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ জানান, আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও এতদিন পলাতক ছিলেন আসামি চুমকি কারণ। সোমবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে তা নামঞ্জুর করেছেন আদালত।

এদিকে আসামিপক্ষের আইনজীবীরা জানান, চুমকী অসুস্থ থাকায় তার জন্য নিয়মানুযায়ী স্বাস্থ্যসেবা দেয়ার আবেদন করা হয়েছে। 

উল্লেখ্য, ২০২০ সালের ২৩ আগস্ট জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ মামলা হওয়ার পর থেকেই পলাতক ছিলেন ওসি প্রদীপের স্ত্রী চুমকী কারণ। ২০২১ সালের ২৮ জুলাই দুদক চট্টগ্রাম-২ এর সহকারি পরিচালক মো. রিয়াজ উদ্দিন আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করেন। 

আরও পড়ুন: প্রেসক্লাব এলাকায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছে বিএনপি

অভিযোগপত্রে ৪৯ লাখ ৫৮ হাজার টাকা সম্পদের তথ্য গোপন এবং দুই কোটি ৩৫ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। গত বছরের ১৫ ডিসেম্বর ওসি প্রদীপ ও স্ত্রী চুমকীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। এ মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় ওসি প্রদীপ কুমার দাশকে। 


একাত্তর/এসজে
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ৮৫ কোটি টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমসহ (এস আলম) ১১ জনকে পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ড দিয়েছে আদালত। 
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দু'টি আলাদা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
মামলার ভারে ভারাক্রান্ত হয়ে পড়ছে সাতক্ষীরার বিচার বিভাগ। চলতি বছরের ফেব্রুয়ারি মাস শেষে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭৭ হাজারে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর