যুক্তরাষ্ট্র ‘আগুন নিয়ে খেলছে’: চীন

আপডেট : ২৪ মে ২০২২, ০১:৫৮ পিএম

জাপান সফরে গিয়ে তাইওয়ান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যকে উসকানিমূলক আখ্যা দিয়ে চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয় বলেছে, যুক্তরাষ্ট্র ‘আগুন নিয়ে খেলছে’। 

বার্তা সংস্থা এএফপি জানায়, চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয় সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে সতর্ক করেছে। 

স্টেট কাউন্সিলের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র চীনকে সামলাতে ‘তাইওয়ান কার্ড’ ব্যবহার করছে এবং এতে সে নিজেই পুড়ে যাবে।

যা দুই দেশের পূর্ব প্রতিষ্ঠিত নীতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রকে এমন কোনো মন্তব্য বা কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন।

এর আগে সোমবার বাইডেন টোকিওতে বলেন, চীন তাইওয়ানে হামলা করলে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিকভাবে তাইওয়ানের পাশে দাঁড়াবে। চীন তাইওয়ানের একেবারে কান ঘেঁষে জঙ্গি বিমান উড়িয়ে এবং অন্যান্য সামরিক কর্মকাণ্ড চালিয়ে ইতোমধ্যে বিপদ নিয়ে খেলছে। 

এ সময় চীন-তাইওয়ান পরিস্থিতির সঙ্গে ইউক্রেন-রাশিয়ার হামলার তুলনা করেন বাইডেন।

আরও পড়ুন: এ হত্যার প্রতিশোধ নেবে ইরান: প্রেসিডেন্ট রাইসি

বাইডেনের এমন বক্তব্যের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, তাইওয়ান ও ইউক্রেন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এবং এই দুটিকে তুলনা করা অবান্তর।  

তাইওয়ান চীনা ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে লিজিয়ান বলেন, সেখানে কোনো রকমের ছাড়ের সুযোগ নেই এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কাউকে দেবো না। আমেরিকার এ কথা জানা নেই যে, চীন নিজের ভূখণ্ড রক্ষা করার ক্ষমতা রাখে।


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর