হাতে আট উইকেট নিয়ে ২২২ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

আপডেট : ২৪ মে ২০২২, ০৬:১১ পিএম

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ২২২ রানে পিছিয়ে রয়েছে সফরকারী শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে মুশফিক ও লিটনের সেঞ্চুরিতে ৩৬৫ রান করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে মঙ্গলবার (২৪ মে) দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৪৩ রান। সব মিলিয়ে বাংলাদেশ এখনো এগিয়ে ২২২ রানে।

আগের দিনের ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ আধা ঘণ্টা পিছিয়ে দেয়া মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফেরার একটু পরই অললাউট হয়েছে। এর আগে মুমিনুল হকের দল করতে পেরেছে ৩৬৫ রান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৬.২ ওভারে ৩৬৫/১০ (জয় ০, তামিম ০, শান্ত ৮, মুমিনুল ৯, মুশফিক ১৭৫*, সাকিব ০, লিটন ১৪১, সৈকত ০, তাইজুল ১৫, খালেদ ০, ইবাদত ০; রাজিথা ২৮.২-৭-৬৪-৫, আসিথা ২৬-৩-৯৩-৪, জয়াবিক্রমা ৩৮-৯-১০৮-০, রমেশ ১৪-০-৫৩-০, করুনারত্নে ৪-১-৮-০, সিলভা ৫-০-২১-০)।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সহকারী কোচ ভেট্টোরি

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৬ ওভারে ১৪৩/২ (ফার্নান্দো ৫৭, করুনারত্নে ৭০, মেন্ডিস ১১, রাজিথা ০,  সাকিব ৯-৩-১৯-১ , খালেদ ৯-১-২৭-০, ইবাদত ৯-০-৩১-১,তাইজুল ১৭-১-৪৯-০ )।


একাত্তর/আরএ

পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
দীর্ঘদিন ধরে ফর্মের তুঙ্গে থাকা ফিল ফোডেন কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন! মাঠের ভেতরে-বাইরে চড়াই-উতরাই, অফ-ফর্ম আর মানসিক অবসাদের সঙ্গে লড়াই করতে করতে তিনি যেন নিজের ছায়া হয়ে উঠেছিলেন। তবে, সব মেঘ কেটে...
ইউরোপীয় ফুটবলের আসল উত্তাপ যদি কোথাও দেখতে চান, তবে চোখ রাখতে হতো পার্ক দ্য প্রিন্সেসসে! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা দুই দাবিদারের জমজমাট দ্বৈরথে শেষ হাসিটা হাসলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন...
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রের খবর অনুযায়ী, ফল প্রকাশের...
ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভবত দীর্ঘ ক্যারিয়ারের শেষ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর