তীব্র স্রোতের কারণে বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

আপডেট : ২৬ মে ২০২২, ০১:৩৮ পিএম

তীব্র স্রোতের কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।  

বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ৯ টা থেকে এই নৌরুটে চলাচলকারী তিনটি ফেরি বন্ধ করে দেয়া হয়েছে।

বাংলাবাজার ঘাট সুত্রে জানা যায়, গত তিন দিন যাবত পদ্মায় পানি বৃদ্ধি ও উজান থেকে থেকে নেমে আসা পানির স্রোত তীব্র আকার ধারন করায় আজ সকাল সাড়ে ৯টা থেকে বাংলা বাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। তবে এ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। 

শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় বাংলাবাজার ঘাটে পারাপারের অপেক্ষায় কোনো যানবাহন নেই। 

image

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টায় ফাঁসির আসামি গ্রেপ্তার

বাংলাবাজার ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক সামসুল আবেদীন জানান, এই নৌরুটে পদ্মা সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের মাঝ দিয়ে ফেরি চলাচল করতো। তীব্র স্রোতের কারণে গতরাতে সেতুর ২ কিলোমিটার উজানে স্থাপিত দিকনির্দেশনা বয়া ভেসে গেলে ফেরি চলাচল বিগ্নিত হয়। সকালে বাংলা বাজার ঘাট থেকে দুটি ফেরি শিমুলিয়ার ঘাটের উদ্দ্যেশে ছেড়ে যায়। পরে দুর্ঘটনা এড়াতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।


একাত্তর/আরবিএস  

আবারও জলে ভাসবে শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ। আসছে নভেম্বরের ১৫ থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকা-বরিশাল নৌরুটে পুনরায় চলাচল শুরু করবে এই স্টিমারটি।
টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় নদনদী উত্তাল থাকায় গত তিনদিন ধরে জেলার অভ্যন্তরীণ ২০ রুটের নৌ-চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 
ঘন কুয়াশায় বন্ধ থাকার তিন ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এদিকে, দুই ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর