ধর্ষণ থেকে বাঁচতে বাস থেকে লাফ, চালক ও সহকারী গ্রেপ্তার

আপডেট : ২৬ মে ২০২২, ০৬:৪৩ পিএম

চট্টগ্রামের বাকলিয়ায় ধর্ষণের হাত থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে এক গার্মেন্টস কর্মীর আত্মরক্ষার ঘটনায় অভিযুক্ত বাসচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পাঁচ দিন পর ওই তরুণীর জ্ঞান ফিরলে পুলিশ কথা বলে ঘটনাটি জানতে পারে। 

বুধবার (২৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী ও নগরীর সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জসিম উদ্দিন জানান, গত ১৯ মে রাতে নগরীর রাহাত্তারপুল এলাকায় ধর্ষণ হাত থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দেন ভুক্তভোগী তরুণী। 

সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয়রা তরুণীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। পাঁচদিন পর বুধবার (২৫ মে) জ্ঞান ফিরলে ঐ তরুণী পুলিশকে জানায়, কর্মস্থল থেকে ফেরার পথে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেছিল বাসের চালক ও সহকারী। 

আরও পড়ুন: তীব্র স্রোতের কারণে বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

পরে সিসিটিভি ফুটেজ দেখে ও ভুক্তভোগীর কাছ থেকে তথ্য নিয়ে অভিযানে নামে পুলিশ। রাতে হাটহাজারী উপজেলা ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চালক আনোয়ার হোসেন টিপু ও সহকারী জনি দাশকে গ্রেপ্তার করা হয়। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক জানান, হাটহাজারী উপজেলা ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চালক আনোয়ার হোসেন টিপু ও তার সহকারী জনি দাশকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী তরুণী এখনো পুরোপুরি সুস্থ হননি। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। 


একাত্তর/এসজে

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর