হবিগঞ্জে বজ্রপাতে ফুলবানু নামে এক নারীর প্রাণহানির ঘটনা ঘটেছে। এসময় মারা যায় তার সাথে থাকা দু’টি গরুও।
বৃহস্পতিবার (২৬ মে) সকালে চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুলবানু ওই গ্রামের চেরাগ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, সকাল ১১ টার দিকে বাড়ির পাশে মাঠে গরু চড়াতে যান ফুলবানু। এসময় মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং ফুলবানুর কাছাকাছি বজ্রপাত হলে ঘটনাস্থলেই গরু দু’টি মারা যায় এবং গুরুতর আহত হন তিনি। গুরুতর অবস্থায় ফুলবানুকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক জানান, বজ্রপাতে মারা যাওয়া ফুলবানুর স্বজনদের ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
একাত্তর/জো
