সুষ্ঠু নির্বাচন করে দেখাবে এই কমিশন: কমিশনার হাবিব

আপডেট : ২৮ মে ২০২২, ০৭:০৩ পিএম

আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করার অঙ্গিকার জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। তিনি বলেন, আগে কী ছিলো, ভবিষ্যতে কী আসবে জানিনা, সুষ্ঠু নির্বাচন আমরা করে দেখাবো। 

শনিবার (২৮ মে) দুপুরে মেহেরপুরের একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মনবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আহসান হাবিব বলেন, প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে, যা আমরা ঢাকা থেকে পর্যবেক্ষণ করবো। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তখনই নির্বাচন বন্ধ হয়ে যাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবের তিনি বলেন, সকল দলের অংশ গ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশবাসীকে উপহার দিতে চায় বর্তমান নির্বাচন কমিশন। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবেনা। 

সংবিধানের শপথ অনুযায়ী আমর কাজ করতে চাই উল্লেখ করে ইসি আহসান হাবিব বলেন, কোনো নির্বাচনই পরীক্ষা নয়, আমাদের কাছে প্রতিটি নির্বাচনই গুরুত্বপূর্ণ। 

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ইভিএময়ের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা ফেরাতে প্রত্যেক দলের এক্সপার্টদের সঙ্গে আমরা বসবো। সেটি ১৫ জুনের আগেও হতে পারে। প্রয়োজনে প্রতিটি রাজনৈতিক দল তাদের বিদেশি এক্সপার্টও আনতে পারেন। আমরা পরীক্ষা-নিরীক্ষার মধ্যে আছি। তারপরও আগামী সংসদ নির্বাচনে কতটি আসনে ইভিএমএ নির্বাচন হবে তা সময়ই বলে দেবে।

আরও পড়ুন: নেত্রকোনায় কিশোরী জঙ্গি সদস্য আটক

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মুনছুর আলম খান। 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নির্বাচন কমিশনের যুগ্ম সচিব নুরুজ্জামান তালুকদার, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী।  


একাত্তর/এসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে ইসি।
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর