ঘরে ঢুকে বৃদ্ধাকে খুন করে স্বর্ণালংকার লুট

আপডেট : ৩১ মে ২০২২, ০৬:৩৯ পিএম

ধামরাইয়ে ৭০ বছরের এক বৃদ্ধাকে খুন করে স্বর্ণালংকারসহ ঘরের জিনিসপত্র লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ মে) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এর আগে ভোরে উপজেলার দক্ষিণ খরারচর এলাকায় প্রবাসী বাড়িতে এই ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা চন্দবানু বেগমকে হত্যা করে দুইটি হাতের চুরি, গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালংকার লুট করেছে।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, উপজেলার রোয়াইল ইউনিয়নের দক্ষিণ খরারচর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ওরফে রেজু মিয়ার দুই ছেলে আবু বক্কর ও আব্দুর খলিল সৌদি আরব থাকেন। বাড়িতে বৃদ্ধা মা চন্দবানু বেগম একাই বসবাস করতেন।

সোমবার ভোররাতে একদল দুর্বৃত্ত কৌশলে প্রথমে সিঁধ কেটে টিনের ঘরে ঢুকে দরজা খুলে দেয়। পরে বাইরে থাকা অন্যরাও ঘরে প্রবেশ করে। এসময় চন্দবানু চিৎকার করলে তার মাথায় আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।

আরও পড়ুন: অবৈধ যান বন্ধের দাবিতে খুলনার ১৮ রুটে বাস ধর্মঘট

পুলিশ আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিঁধ কেটে ঘরে চুরি উদ্দেশ্যে ঢুকেছিলো দুর্বৃত্তরা। দেখা ফেলায় শক্ত কোন কিছু দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করে হত্যা করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


একাত্তর/আরএ

সাভারে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে।
মাত্র এক লাখ ৪০ হাজার টাকার লোভে শেষ করে দেয়া হলো পুরো পরিবারকে। অবাক করার মতো হলেও হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে আপন মেয়ের জামাই।
ঢাকার ধামরাইয়ে ফ্রেশ অনন্যা ‘আমার রক্ষক আমি’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস, বাংলাদেশ (ডব্লিউএফডব্লিউপি) এবং গোগার্ল এর সহায়তায় ধামরাই উচ্চ...
ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি গলে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর