ভরা মৌসুমেও দিনাজপুরে চালের বাজারে অস্থিরতা

আপডেট : ৩১ মে ২০২২, ০৯:১৭ পিএম

বোরো ধানের ভরা মৌসুমেও উত্তরবঙ্গে চালের অন্যতম বড় ভান্ডান দিনাজপুরে অস্বাভাবিক হারে বেড়েছে সব ধরনের চালের দাম। দুই সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে ৪০০ টাকা।

আর এই দাম বাড়ার জন্যে মিল মালিকদের দুষছেন বিক্রেতারা। মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বেড়ে যাওয়ায়, চালের দামও বেড়েছে।

দেশের সিংহভাগ চাল উৎপাদনের অন্যতম জেলা উত্তরের জনপদ দিনাজপুর। এবারও ধানের উৎপাদন ভালো হয়েছে জেলায়।

কিন্তু ধান কাটা ও মাড়াইয়ের এই সময়ে হঠাৎই অস্বাভাবিক হারে বেড়েছে চালের দাম। বাজারে নতুন চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও বস্তা প্রতি ১৫০ থেকে ৩০০ টাকা বেড়েছে।

আর ক্রেতারা জানান, গেল দুই সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে চালের দাম বেড়েছে কেজিতে ছয় থেকে আট টাকা। সেই হিসেবে বস্তা প্রতি দাম বেড়েছে ৪০০ টাকা।

দিনাজপুরের বৃহৎ চালের মোকাম বাহাদুরবাজার এনএ মার্কেটে এক সপ্তাহ ব্যবধানে প্রতি বস্তা (৫০ কেজি) চালের দাম সর্বোচ্চ ৩০০ টাকা বেড়েছে। ধান কাটা-মাড়াই মৌসুমে কেজিতে ৫ থেকে ৬ টাকা বৃদ্ধি অতীতে হয়নি বলে জানান ব্যবসায়ীরা।

অথচ বোরো ধানের ভরা মৌসুম চলছে। বাজার সয়লাব নতুন ধানে। মিল মালিকরা সমানে ধান কিনে মজুত করছেন; কিন্তু চালের ক্ষেত্রে চিত্র বিপরীত।

এতে বিপাকে পড়েছেন প্রান্তিক ক্রেতারা। তারা বলছেন, চালের দাম মনে হয় এখন প্রতি সপ্তাহে বাড়ছে। গত সপ্তাহে আটাশ চালের কেজি ছিলো ৪৭ টাকা। সোমবার সেটা ৫১ টাকা কেজি।

বাজারে সব জিনিসের দামের সঙ্গে চালের দামও দিন দিন বেড়ে যাচ্ছে। ফলে দিন এনে দিন খায় মানুষের সংসার চালানো খুব কষ্টকর হচ্ছে বলেও জানান তারা।

আরও পড়ুন: জামায়াত নেতা মন্টুসহ তিন রাজাকারের ফাঁসির আদেশ

দাম বাড়ার পেছনে মিল মালিকদের দুষছেন চাল ব্যবসায়ীরা। বলছেন, সরবরাহ কম এবং বেশি দামে চাল কিনছেন তাই বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

তবে মিল মালিকরা বলছেন, চালের চাহিদা বেশি হওয়ায় তাঁরা দিতে হিমশিম খাচ্ছেন। নতুন ধান উঠলেও দাম বেশি হওয়ায় চাল বানাতে খরচ বেড়ে যাচ্ছে, যার প্রভাব বাজারে পড়ছে।

খুচরা বাজারে বিআর ২৮ চাল বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৫৮ টাকা, মিনিকেট ৬৬ থেকে ৬৮ টাকা এবং মোটা গুটি স্বর্ণা চাল ৪১ থেকে ৪৩ টাকা পর্যন্ত। দামের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিংয়ের ওপর জোর দেয়ার দাবি জানিয়েছেন ক্রেতারা।

একাত্তর/আরএ

২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
সুনামগঞ্জ ও কিশোরগঞ্জসহ দেশের হাওর অঞ্চলের কৃষকদের ওপর নেমে এসেছে প্রকৃতির নির্মম পরিহাস। বছরের একমাত্র সম্বল বোরো ফসল চোখের সামনে তলিয়ে যেতে দেখে দিশেহারা হাজারো কৃষক পরিবার। আগাম অতিবৃষ্টি, উজান...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর