মদনে দল বেঁধে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

আপডেট : ৩১ মে ২০২২, ০৮:২৫ পিএম

নেত্রকোনার মদনে এক গৃহবধূকে (২৪) দল বেঁধে ধর্ষণের অভিযোগে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ। 

সোমবার (৩০ মে) ছাদেক মিয়া (৫০) নামের এই অভিযুক্তকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (৩১ মে) তাকে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের বাসিন্দা। 

মামলা সূত্রে জানা গেছে, বিগত ১০ মে রাতে নেত্রকোনার আটপাড়া থেকে মদন উপজেলার জাওলা গ্রামে আত্মীয় বাড়িতে প্রয়োজন শেষে রাত ৯ টার দিকে কোনো যানবাহন না পেয়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা হন ধর্ষণের শিকার ওই নারী। পথে জাওলা বাজারের পাশে ছাদেক মিয়াসহ আরও দুইজন তাকে একা পেয়ে জোরপূর্বক টেনে-হিঁচড়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান।

পরে ধর্ষণের শিকার ওই নারী বাদি হয়ে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের ছাদেক মিয়া (৫০), আবু মিয়া (৪১) ও আজিজুল ইসলামকে (৪০) আসামি করে আদালতে একটি মামলার আবেদন করেন। আদালতের নির্দেশে সোমবার (৩০ মে) ওই মামলাটি মদন থানায় দায়ের করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, মদন-নেত্রকোনা সড়কের বটতলা বাজারে অভিযান চালিয়ে ছাদেক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, মদনে এই নিয়ে গত দু’সপ্তাহে দু’জন নারী দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছেন। 


একাত্তর/জো 

নেত্রকোনার মদনে ১২ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় প্রধান অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ ওরফে মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 
নেত্রকোনার মদনে ১২ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলার প্রধান আসামি শিক্ষক মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।
নেত্রকোনার গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
নেত্রকোণার মদনে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর