ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় নারী নিহত

আপডেট : ০১ জুন ২০২২, ০৩:০১ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই ময়লার গাড়ির চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মে) রাত ১০টার দিকে রাজধানীর মুগদা টিটি পাড়া মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত নারীর নাম নাজমা বেগম (৪৫)। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার রানার চর গ্রামের আব্দুর রহিম মুন্সির স্ত্রী। নাজমা  আফতাব নগর ২৮ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন।

আটক চালকের নাম সোহেল রানা (৪২)।

মুগদা থানার  পুলিশের উপ পরিদর্শক (এসআই) শামীম আক্তার বলেন, গতকাল রাত আনুমানিক ১০টার দিকে ওই নারী মুগদা থানাধীন টিটি পাড়া এলাকায় সড়ক পার হতে গেলে ডিএসসিসির একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চারদিনে দুই দফা ধর্ষণের অভিযোগ আনা ছাত্রীর লাশ উদ্ধার

তিনি আরও জানান, বর্তমানে ওই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রয়েছে। ডিএসসিসির ময়লার গাড়িটি জব্দ এবং এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর