সরিষাবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২২, ০৫:০৩ পিএম

জামালপুরের সরিষাবাড়িতে সেচপাম্প মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩ জুন) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম রাসেল মিয়া (২৩)। তিনি কান্দারপাড়া গ্রামের সোলাইমান হোসেনের ছেলে ও প্রাণ আরএফএল কোম্পানির একজন কর্মী ছিলেন। 

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয় সূত্র জানায়, রাসেল শুক্রবার সকালে রাসেল বাড়ীর পাশে নিজের সেচ পাম্প মেরামত করতে যান। মেরামত শেষ করে সেচ পাম্প চালু করার সময় তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। 

আরও পড়ুন: মাওয়া হাইওয়েতে ভেকুবাহী লরি ও সিএনজির সংঘর্ষে পাঁচজন নিহত

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যান। 

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সুলতান মাহমুদ জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয় পুলিশ। 


একাত্তর/এসজে

জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর