২০ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, নিহত বেড়ে ৪৯

আপডেট : ০৫ জুন ২০২২, ০৯:৩৭ পিএম

প্রায় ২০ ঘণ্টা ধরে জ্বলছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন। আর অগ্নিকাণ্ডের স্থান থেকে বেরিয়ে আসছে মানুষের পোড়া দেহ। দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন দুই শতাধিক মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত এই আগুনে ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪৯ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস বলছে, লাশের সারি আরও দীর্ঘ হতে পারে। 

এদিকে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী। কিন্তু অতি দাহ্য রাসায়নিক থাকায় আগুন নিভছে না। 

উদ্ধার কর্মীদের অভিযোগ, ডিপোর মালিক কর্তৃপক্ষ সহযোগিতা না করায় জানা যাচ্ছে না ঠিক কী পরিমাণ রাসায়নিক ছিলো ডিপোতে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে কয়েক কিলোমিটার এলাকা কাঁপিয়ে সীতাকুণ্ডের বিএম টার্মিনালে যখন বিস্ফোরণ ঘটে তখন স্বাভাবিক প্রতিক্রিয়ায় পানি দিয়েই আগুন নেভাতে শুরু করে দমকল কর্মীর। কিন্তু তাতে আগুনের তীব্রতার সঙ্গে বাড়ে মুহুর্মুহু বিস্ফোরণ। এরই মধ্যে চট্টগ্রামের সঙ্গে যোগ দিয়েছে পাশের জেলার দমকল কর্মীরা। 

মধ্যরাতে জানা যায় ডিপোকে অতিদাহ্য রাসায়নিক হাইড্রোজের পার অক্সাইডের একটি বড়ো মজুদ ছিল। আর সে কারণে পানি দিয়ে আগুন নেভানো যাচ্ছিলো না। পরে পানির বদলে ফোম ব্যবহার শুরু করে দমকল কর্মীরা।

এদিকে সারারাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় সকালে সেনাবাহিনী যোগ দেয়।  কিন্তু দমকলের প্রায় ৩০টি ইউনিট ও সেনাবাহিনীর মিলিত চেষ্টায় রোববার সারাদিনেও আগুন নেভেনি। বিকেল পর্যন্তও বিভিন্ন কন্টেইনার জ্বলছিলো। থেমে থেমে হচ্ছিলো বিস্ফোরণ। 

আরও পড়ুন: লাইভ করতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল তরুণের

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, রাসায়নিকের কারণে আগুন নেভানো যাচ্ছে না। বিএম কন্টোইনার ডিপোতে রাসায়নিক রাখার অনুমতি ছিলো না। ছিলো না রাসায়নিক সংরক্ষণের নিরাপত্তামূলক ব্যবস্থাও। ডিপোতে কোথায় কী পরিমাণ রাসায়নিক ছিলো সে বিষয়ে সঠিক তথ্য দেয়নি ডিপোর মালিক কর্তৃপক্ষ।  

আগুণ লাগার মুহূর্তে ২০০ কর্মরত শ্রমিক ছিলো ওই ডিপোতে। 



একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর