পর্যটকদের মন কাড়তে কৃষ্ণচূড়া-সোনালু-জারুলে রঙিন পাহাড়

আপডেট : ০৮ জুন ২০২২, ১১:১৭ এএম

গ্রীষ্মের বাহারি ফুলে ছেয়ে গেছে পাহাড়ি জেলা খাগড়াছড়ির পথপ্রান্তর। কৃষ্ণচূড়া, রাঁধাচূড়া, সোনালু, জারুল, লাল সোনাইলসহ নাম জানা, অজানা নানা ফুলে রঙিন হয়ে উঠেছে পাহাড়। পাহাড়ের এই রূপ-লাবণ্য উপভোগ করছেন পর্যটকসহ স্থানীয়রাও।

সরেজমিন, গ্রীষ্মের আবহে ফোটা ফুলে পাহাড়ি আঁকা-বাঁকা পথের সৌন্দর্য বেড়েছে কয়েকগুণ। কৃষ্ণচূড়া, সোনালু, জারুল ও রাধাচূড়ায় ছেয়ে গেছে চারপাশ।

সড়কের দুই পাশ, বসত বাড়ির আঙ্গিনা, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবখানে রক্ত রাঙ্গা কৃষ্ণচূড়া, হলুদ আভার সোনালু ও জারুল যেন পুড়ে পুড়ে মুগ্ধতা ছড়াচ্ছে। পর্যটকসহ স্থানীয় সবারই নজর কাড়ছে নয়নাভিরাম এমন দৃশ্য। 

image


স্থানীয়রা বলেন, এক সময় জেলায় কৃষ্ণচূড়া, সোনালু, কদম, চম্পাসহ ঋতুভেদে নানা ফুল ফুটলেও সড়ক সম্প্রসারণ ও অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে কাটা পড়েছে অনেক কৃষ্ণচুড়াসহ নানা ফুলের গাছ। 

এ সময় অবশিষ্ট আছে তা রক্ষায় উদ্যোগের পাশাপাশি নতুন করে বৃক্ষরোপণে দাবি জানান তারা। 

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, সড়কের দুই পাশে সবুজায়নের লক্ষে ল্যা-স্কিপ নীতিমালার আওতায় ভবিষ্যতে সড়ক ও জনপথ অধিদপ্তর বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেবে। 

image


খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী জানান, পৌর এলাকার প্রধান সড়ক ও নিউজিল্যান্ড এলাকায় সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় ব্যাপক বৃক্ষরোপণ করা হবে। 

আরও পড়ুন: ক্লিনিক্যাল ট্রায়ালে কেমোথেরাপি ছাড়াই ওষুধে সারলো ক্যান্সার

আয় বর্ধক বৃক্ষের প্রতি গুরুত্ব দেওয়ায় বিগত এক দশক ধরে সরকারিভাবে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালুসহ সৌন্দর্যবর্ধন গাছের চারা রোপণ বন্ধ রয়েছে। দ্রুত এই কর্মসূচি চালু হবে বলে প্রত্যাশা এলাকাবাসী ও ফুল প্রেমীদের।


একাত্তর/এসি

শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর