ইরানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৭, গুরুতর আহত অর্ধশতাধিক

আপডেট : ০৮ জুন ২০২২, ০৫:১৯ পিএম

ইরানের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৭ জন নিহত এবং আরও অর্ধশতাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা সংকটাপন্ন। 

বুধবার (৮ জুন) এই দুর্ঘটনা ঘটে এবং এতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।  

জানা গেছে, ট্রেনটিতে ৩৫০ জন যাত্রী ছিল।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভোরের অন্ধকারে রাজধানী তেহরান থেকে ৫৫০ কিলোমিটার দূরে মরু শহর তাবাসে যাত্রীবাহী ট্রেনটির সাতটি বগির চারটি লাইনচ্যুত হয়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, রেললাইনের কাছে একটি খনন যন্ত্রের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়।

তবে তাৎক্ষণিকভাবে এটা নিশ্চিত হওয়া যায়নি, রাতের বেলায় খনন যন্ত্রটি কিভাবে রেললাইনের এতো কাছে আসলো। ধারণা করা হচ্ছে, সংস্কার কাজের অংশ হিসেবে যন্ত্রটি সেখানে নেওয়া হয়ে থাকতে পারে। 

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো না। উদ্ধারকর্মীরা অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছান। আহদের মধ্যে ১৬ জনের অবস্থা সংকটাপন্ন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। 

তাবাস শহর থেকে ৫০ কিলোমিটার দূরে এই ট্রেন দুর্ঘটনা ঘটে। এই রেললাইন ইয়াজদ শহরের সঙ্গে তাবাস শহরকে যুক্ত করেছে। দেশটির ইয়ং জার্নালিস্ট ক্লাবের সহায়তায় রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ছবিতে দেখা যায়, লাইনচ্যুত বগির পাশে আহতদের সেবা করছেন উদ্ধারকর্মীরা। 


একাত্তর/জো 

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩০ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। রোববার করাচি থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর