পদ্মা সেতু নিয়ে গুজব সৃষ্টির অভিযোগে যুবক আটক

আপডেট : ০৮ জুন ২০২২, ১১:০৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব সৃষ্টির অভিযোগে নাঈম খান নামে এক যুবককে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

বুধবার (৮ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মনখালী হাবিবনগর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (৭ জুন) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Ideal Nayeem নামক আইডিতে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল- 'একটি বিশেষ ঘোষণা: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আয়োজনের টাকার সাথে ফান্ড থেকে আরও টাকা যোগ করে ফায়ার সার্ভিসের জন্য অতিদ্রুত ৪টি ফায়ার ফাইটিং হেলিকপ্টার ক্রয়ের নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনার'।

image


ওই পোস্টের লেখার সাথে প্রধানমন্ত্রী এবং পাট ও বস্ত্রমন্ত্রীসহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি পোষ্ট করা হয়।  

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে পদ্মা সেতুর বিষয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মানহানিকর অপপ্রচার চালিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টাসহ অস্থিরতা ও বিশৃঙ্খলার পায়তারা করার অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেই ফেসবুক আইডির ব্যক্তিকে সনাক্ত করে মঙ্গলবার রাতেই রূপগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। 

আরও পড়ুন: অর্থ আত্মসাৎ: ডাক বিভাগের তিন কর্মকর্তার কারাদণ্ড

আবির হোসেন আরও জানান, পরে পুলিশ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার ব্রাক্ষ্মনখালী হাবিবনগর স্কুল এন্ড কলেজ সংলগ্ন জাশোহা মার্কেটের দ্বিতীয় তলায় র‌্যাপিড আইটি লিমিটেড-এর অফিসে অভিযান চালিয়ে Ideal Nayeem আইডির ব্যবহারকারী সুলফিনা এলাকার নাঈম খানকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি আইফোন ১৩ ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। 

আসামিকে বিকেলেই আদালতে পাঠানো হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর