শ্বশুরবাড়ি যাওয়ার পথে নৌকা ডুবে ব্যবসায়ী নিখোঁজ

আপডেট : ১০ জুন ২০২২, ১০:৪৩ এএম

শেরপুরের নকলা-নালিতাবাড়ী দুই উপজেলার মধ্যবর্তী ভোগাই নদীতে র‌শি টানা নৌকা পাড়ি দিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় ইব্রাহিম মিয়া নামে এক মনোহরী ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ইব্রাহিম উপজেলার বালুঘাটা এলাকার বাসিন্দা।

স্থানীয়র‌া জানান, বৃহস্পতিবার ইব্রাহিমের মা স্ট্রোক করে। ফলে ইব্রাহিম তার শ্বশুরালয়ে থাকা স্ত্রীকে আনতে স্থানীয় রিকশাচালক মুজিবর রহমান কালুকে নিয়ে ফকিরপাড়া ভোগাই নদীর পাড়ে যান। এসময় তিনি রিকশাওয়ালাকে দাঁড় করিয়ে রশি টানা নৌকায় চড়ে নদীর ওপারে থাকা শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। মাঝ নদীতে যাওয়া মাত্রই রশি ছিঁড়ে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকা উল্টে যায়।

এতে ইব্রাহিম নদীতে পড়ে গেলে চিৎকার করে তীরে ওঠার চেষ্টা করে। চিৎকার শুনে আশপাশের কয়েকজন নৌকা নিয়ে এগিয়ে এলেও পাহাড়ি ঢলে নদীতে সৃষ্ট প্রবল স্রোতের ঘূর্ণিপাকে পড়ে তলিয়ে যান তিনি।

প‌রে স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান স্থগিত করে। এখনও পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: জামালপুরে নৌকা ডুবে ছাত্রলীগ নেতা নিখোঁজ

শেরপুরের নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আ. মা‌লেক জানান, স্রোতের কারণে গতকাল অভিযান স্থগিত করা হয়। আজ আবার অভিযান চালানো হবে।


একাত্তর/আরএ

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর