নাজিরা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১৩ জুন ২০২২, ০৫:৪৫ পিএম

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মরহুম আব্দুল খালেক শেখের সহধর্মিণী মোসাম্মাৎ নাজিরা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৩ জুন) প্রতিবছরের ন্যায় তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোহালায় কুলিয়ারভিটা রাজ্জাকিয়া মাদরাসা, খানপুরা রাজ্জাকিয়া মাদরাসা, লিল্লাহ বোর্ডিং, মুনিরকান্দি আশরাফুল উলুম মাদরাসা ও এতিমখানা, পূর্বনওখণ্ড সিদ্দিকিয়া আলিম মাদরাসা এবং গোহালা রাজ্জাকিয়া মহিলা মাদরাসা ও এতিমখানায় দিনব্যাপী কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।

তাছাড়া ঢাকার বাসাতেও কোরআনখানি, মিলাদ এবং দোয়ার আয়োজন করা হয়েছিলো।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিচালনা কমিটির সদস্য এবং বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শিল্পী আশরাফুল আলম পপলুর মা মোসাম্মাৎ নাজিরা বেগম ২০১৮ সালের এই দিনে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

আরও পড়ুন: করোনায় শনাক্ত আরো বাড়লো

তার আত্মার মাগফিরাত ও শান্তিকামনার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়, স্বজনসহ সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।


একাত্তর/এসি/আরএ

একজন মুক্তিযোদ্ধাকে জোটে নিয়ে স্বাধীনতার ঘোষক বানিয়ে প্রলাপ বকছে জামায়াতে ইসলামী -এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এটি জাতির সঙ্গে স্পষ্ট প্রতারণা।
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও দেখে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
মা আর ভালোবাসার মানুষটিকে কাঁদিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তরুণ মুক্তিযোদ্ধা তানেসউদ্দীন। কথা ছিলো যুদ্ধ শেষে ফিরে এসেই ভালোবাসার মানুষটির সাথে ঘর বাঁধবেন। কিন্তু তা আর হলো না।
বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুর রশিদ মিয়াকে প্রকাশ্যে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর