মুক্তিযুদ্ধ ও একটি প্রেমের উপাখ্যান

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম

মা আর ভালোবাসার মানুষটিকে কাঁদিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তরুণ মুক্তিযোদ্ধা তানেসউদ্দীন। কথা ছিলো যুদ্ধ শেষে ফিরে এসেই ভালোবাসার মানুষটির সাথে ঘর বাঁধবেন। কিন্তু তা আর হলো না। মুক্তিযোদ্ধা তানেসের জীবনেও আর কেউ এলো না। ৫৩ বছর ধরে বুক পকেটে প্রিয় মানুষটির ছবি নিয়ে ঘুরে বেড়ান মুক্তিযোদ্ধা তানেস উদ্দিন আহমেদ।

তিনি যেনো ৭৮ বছরের তাজা তরুণ। গান গেয়ে যান সেই মানুষটিকে ভেবে। যদিও স্বাধীন দেশে স্বপ্নের সেই মানুষটিকে ঘিরে তার আর ঘর বাঁধা হয়নি। যুদ্ধকালে নিশিরাতে ক্যাম্পে শুয়ে চাঁদ দেখতে দেখতে ভালোবাসার মানুষ জোহরার কথা ভাবতেন। গাইতেন, ‘নিশি রাত বাঁকা চাঁদ …’।

যুদ্ধ শেষে হারিয়ে যান জোহরা। তানেসেরও আর ঘর বাঁধা হয়নি। নিজের সংসার না হলেও পুরো গ্রামটিই এখন তার সংসার।

মেঘনা পাড়ে হাঁটতে হাঁটতে তানেসের সেই দ্রোহ আর প্রেমের গল্প শুনছিলেন প্রতিবেদক। ফিরে গিয়েছিলেন সেই ১৯৬৭ সালে! তানেসউদ্দিন বলছিলেন, স্বপ্নে আজও তাকে দেখি। জোহরার মতো সুন্দর আমার কখনো কাউকে লাগেনি। আর লাগার প্রশ্নই ওঠে না। ১৯৬৭ সালে ঢাকার বোম্বে স্টুডিও থেকে জোহরার সাদাকালো ছবিটি তোলা। সেই থেকে ছবিটি তানেসউদ্দিনের পকেটে। যা আজও তার সঙ্গী।

কীভাবে ভালোবাসা এতো গভীর হলো?

মেঘনার পাড়ে হাঁটতে হাঁটতে তানেসউদ্দিন জানালেন ১৯৬৪ সালের সেই গল্প। তানেসউদ্দিন আহমেদ তখন ক্লাস টেনে পড়তেন। ফুফাতো বোন জোহরার সঙ্গে তার প্রেম। জোহরা পড়তেন এইটে।

তানেসউদ্দিনের আত্মীয়ের বিয়ের এসেছিলেন জোহরা। সেই সময় বন্ধুর সহায়তায় ভালোবাসার কথা জানিয়ে চিঠি দেন তানেস। এরপর এক কিশোরের অপেক্ষা আর ভয়, যদি সবাই জেনে যায়। জোহরার মৃদু সম্মতি সাহসী করে সেই কিশোরকে।

চলে চিঠির লেনদেন। অবশ্য, শুরুতে জোহরা চিঠির উত্তর দিতেন না। কিন্তু একপক্ষের এই চিঠি লেখায় অধৈর্য হয়ে একসময় প্রতিউত্তর দাবি করেন তানেসউদ্দীন। শুরু হয় জোহরার কাছ থেকে উত্তর আসা।

মেঘনার অন্য পাড়ে ছিলো জোহরার বাড়ি। জোহরার সঙ্গে দেখা করার জন্য প্রায়ই সন্ধ্যায় তানেসকে মেঘনা নদী পার হতে হতো নৌকায় করে। একবার নৌকার অভাবে উত্তাল মেঘনা নদী সাঁতরে ভালোবাসার মানুষ জোহরার সাথে দেখা করতে গিয়েছিলেন তানেসউদ্দীন। ভালোবাসার জন্য যেনো সব করতে পারতেন সেই ছেলেটি।

৭১ -এ একটি মৌলিক প্রশ্নের মুখোমুখি তানেস। দেশের জন্য ভালোবাসা নাকি প্রেমিকার জোহরার জন্য থেকে যাওয়া? সেই প্রশ্নে জয়ী হলো দেশ। জোহরার আপত্তি উপেক্ষা করে চোখের জলে যুদ্ধে গিয়েছিলেন তরুণ মুক্তিযোদ্ধা তানেস। শুধু বলেছিলেন, ‘অপেক্ষা কইরো, ফির‌্যা আসবো।’

রণাঙ্গনে, ক্যাম্পে জোছনা রাত, নিশিরাত আর বাঁকা চাঁদ তানেসউদ্দীনকে জোহরার কথা মনে করিয়ে দিতো। স্বপ্ন দেখতেন যুদ্ধ শেষেই ভালোবাসার ঘর বাঁধবেন। দেশ হলো। কিন্তু তানেসউদ্দীনের সেই ঘর আর হলো না।

সেই থেকে ৫৩ বছর ধরে প্রেমিকা জোহরার ছবি বুক পকেটে নিয়ে বেঁচে আছেন তানেসউদ্দিন। এখনো তিনি বাংলার অপরূপ রূপ আর মেঘনার কোল জুড়ে খুঁজে ফেরেন জোহরাকে।

 

একাত্তর/আরএ
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
পটুয়াখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এক নেতার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। জেলা জমিয়তে উলামার সভাপতি...
মুক্তিযুদ্ধ বলতেই রাইফেল হাতে তরুণ যোদ্ধা, মুহুর্মুহু গোলাগুলি, বধ্যভূমির কান্না, আর বিজয়ের উল্লাস। কিন্তু ১৯৭১-এ সশস্ত্র যুদ্ধের অন্তরালে চলছিল আরেক নীরব যুদ্ধ, যেখানে যোদ্ধারা অস্ত্র ছাড়াই যুদ্ধে...
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর