মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারকে মারধর

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ এএম

বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুর রশিদ মিয়াকে প্রকাশ্যে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ভাইরাল তিন মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ মিয়াকে চড়-থাপ্পড় দিচ্ছেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লা।

এসময় এক পথচারী শাওন মোল্লাকে বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেন তিনি। এরপর সদর থানার এক পুলিশ সদস্য আলমগীর হোসেন শাওন মোল্লাকে সরিয়ে দেন।

ভিডিওতে দেখা যায় শাওন মোল্লা বলছেন, ছাত্র আন্দোলন প্রতিহত করার কথা বলেছিলেন। এসময় রশিদ মিয়ার চশমা ভেঙে ফেলেন তিনি। এরপর মাথার টুপি ফেলে দিয়ে থাপ্পড় মারেন। সাথে সাথে চোর-ডাকাত বলতে থাকেন।

মারধরের শিকার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ মিয়া বলেন, আমি জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছিলাম। এ সময় শাওন মোল্লাসহ আরও কয়েকজন লোক সেখানে উপস্থিত ছিলেন। তাদের সামনে দিয়ে যাওয়ার সময় তারা হাসাহাসি করেন। এ সময় শাওন মোল্লা আমাকে ডাক দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসে আমার কাছে জানতে চান, ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে আমি কত টাকা কামাই করেছি, মুক্তিযোদ্ধা পল্লী কীভাবে করেছি।

এ সময় তাদেরকে বলি আমি যদি কোনো অনিয়ম করি তাহলে তার প্রমাণ দেখান। এছাড়া এখনতো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই আর আমিও মুক্তিযোদ্ধা কমান্ডার নই। তখন আমার কথার কোনো গুরুত্ব না দিয়ে আমাকে বিভিন্ন ধরনের গালাগালিসহ আমাকে মারধর করা হয়। আমি এ ঘটনায় আইনি পদক্ষেপ নিবো।

বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আমি ছুটিতে আছি। খোঁজ নিয়ে দেখতে হবে।

একাত্তর/আরএ
বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে অত্যন্ত প্রাণঘাতী ও বিরল প্রজাতির বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)। পরে মঙ্গলবার বিকেলে সাপটিকে...
ভ্রমণের আনন্দ এক নিমেষেই রূপ নিল সীমাহীন শোকে। বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হলো রাবেয়া আক্তার জুঁই (১৫) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ।
বরগুনার বেতাগীর উত্তর রানীপুরে ডাঙার খালের তিন কিলোমিটার সড়কে প্রায় এক হাজার ফলদ, ভেষজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়েছে। 
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর