বুধবার থেকে দক্ষিণ সিটির অভিযান, চলবে চার মাস

আপডেট : ১৪ জুন ২০২২, ০৭:৪৫ পিএম

ডেঙ্গু বিস্তার রোধে আগামীকাল বুধবার থেকে কর্পোরেশনের ১০টি অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। যা চলমান থাকবে আগামী চার মাস।

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে নগর ভবনের বুড়িগঙ্গা হলে মশক নিয়ন্ত্রণ সংক্রান্ত পাক্ষিক পর্যালোচনা সভায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ নির্দেশ দেন। খবর বিজ্ঞপ্তির।

মেয়র বলেন, ঢাকাবাসীর মধ্যে একটি বড় অংশ নিজ থেকেই সচেতন। তারা এডিস মশার প্রজননস্থল ধ্বংসে স্ব-প্রণোদিতভাবেই কাজ করে থাকেন। কিন্তু একটি উল্লেখযোগ্য অংশ এ ব্যাপারে সচেতন নয়। তাদেরকে আমরা যতই উদ্বুদ্ধ করার চেষ্টা করি না কেন, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন না। তাদের বিরুদ্ধে আমাদের কঠোর হতে হবে। সেজন্যই ডেঙ্গু রোগীর বিস্তার রোধে আমরা আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করবো। ঢাকাবাসীকে ডেঙ্গুর প্রকোপ হতে রক্ষা করতে আগামী চার মাস ধরে এই অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুন: করোনা সংক্রমণ বেড়ে যাবার কারণ এখনো অজানা

ডেঙ্গু নিয়ন্ত্রণই এখন মুখ্য কাজ উল্লেখ করে মেয়র তাপস বলেন, মশক নিয়ন্ত্রণে আমাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে হবে। অলি-গলি থেকে শুরু করে অপরিচর্যিত ছাদ-বাগানেও আমাদের নজর দিতে হবে। কোনরকম নমনীয়তা প্রদর্শন করা যাবে না। তাছাড়া কোনো স্থাপনায় মশার প্রজননস্থল থাকার সুনির্দিষ্ট তথ্য থাকলে যে কোনো উপায়ে সেখানে প্রবেশের অনুমতি নিতে হবে এবং প্রজননস্থল ধ্বংস করতে হবে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর