১০৪ ঘণ্টা পর কুয়োতে পড়ে যাওয়া শিশু উদ্ধার

আপডেট : ১৫ জুন ২০২২, ০৩:২২ পিএম

ভারতের ছত্তিশগড়ের জাঙ্গির-চম্পা জেলায় ১০৪ ঘণ্টা পর, পরিত্যক্ত একটি কুয়োতে পড়ে যাওয়া ১১ বছর মূক ও বধির বালক রাহুল সাহুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে শিশুকে উদ্ধারের পর ১১টা ৫৬ মিনিটে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। শিশুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দীর্ঘসময়ের এই উদ্ধার কাজ অংশ নিয়েছেন পাঁচ শতাধিক উদ্ধারকর্মী। যোগ দেয় সেনাবাহিনীও। ৫০টি অত্যাধুনিক যন্ত্র দিয়ে চলে উদ্ধারকাজ।

image


গত ১০ জুন বেলা দু’টো নাগাদ খেলতে খেলতে বাড়ির পেছনে একটি পরিত্যক্ত কুয়োর মধ্যে পড়ে যায় রাহুল। তবে কুয়োর একেবারে তলদেশ পর্যন্ত পড়েনি সে।

জানাজানি হতেই শুরু হয় রাহুলকে উদ্ধারের চেষ্টা। প্রথমে স্থানীয়রা চেষ্টা করলেও কাজ হয়নি। পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা ও পুলিশের টানা চার দিনেরও চেষ্টা সফল হল।

এই উদ্ধারকাজে আসল নায়ক একটি রোবট। গুজরাট থেকে আনানো হয় ওই বিশেষ উদ্ধারকারী রোবটকে। শেষ পর্যন্ত মঙ্গলবার গভীর রাতে রাহুলকে কুয়ো থেকে তুলে আনা হয়।

আরও পড়ুন: বড় দেশগুলোর স্বার্থের খেলা বন্ধ করতে চায় ডব্লিউটিও

image


দীর্ঘ সময় কুয়োর তলায় থাকায় শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় রাহুলের। রয়েছে অন্যান্য শারীরিক সমস্যাও। উদ্ধারের পরই রাহুলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ভারতে কোনও বাচ্চা কুয়োতে পড়ে যাওয়ার পর তাকে তুলে আনার ঘটনা নতুন নয়, তবে রাহুলের ঘটনা নজির গড়েছে। এত দীর্ঘ উদ্ধার কাজ আগে কখনও হয়নি।


একাত্তর/আরএ

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর