সিলেটের দুই জেলায় দুর্বিষহ জীবনে ৩০ লাখ মানুষ

আপডেট : ১৮ জুন ২০২২, ০৪:৫৪ পিএম

প্রাকৃতিক বিপর্যয়ে জীবন যুদ্ধে সিলেট ও সুনামগঞ্জের প্রায় ত্রিশ লাখ মানুষ। হঠাৎ পাহাড়ি ঢলে দুই জেলার ৯০ ভাগ ঘরবাড়ি এখন পানির নিচে। বন্যায় টিকে থাকাই এখন কঠিন।

চরম দুর্বিসহ এক জীবন পার করছে বানভাসি এই মানুষগুলোর। দিনে একবেলাও খাবার জুটছে না। সবারই অভিযোগ, এমন কঠিন সময়ে পাশে পাওয়া যাচ্ছে না জনপ্রতিনিধিদের।

বৃষ্টি অব্যাহত থাকায় বন্যার পরিস্থিতি আরও অবনতির শঙ্কা তৈরি হয়েছে। নতুন নতুন এলাকা তলিয়ে যাওয়াতে আটকে পড়া মানুষদের উদ্ধারে গলদঘর্শ হচ্ছে প্রশাসন।

চলতি মৌসুমে এটা সিলেটে তৃতীয় দফা বন্যা। ভারতের মেঘালয় ও আসামে রেকর্ড বৃষ্টিপাতের কারণে এবার পরিস্থিতির আরও অবনতির শঙ্কা করা হচ্ছে।

সিলেটের বিভাগীয় কমিশনারের হিসাবেই, সিলেট এবং সুনামগঞ্জ জেলার প্রায় ৩৫ লাখের মতো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। যাপন করছেন এক দুর্বিসহ জীবন। 

সিলেট শহরের শহরের উঁচু উঁচু স্থান, পাহাড়ি এলাকাছাড়া অন্যান্য এলাকার ঘরবাড়িগুলোতে ঢুকে পড়েছে পানি। টিনশেডসহ একতলা বাড়িঘর ডুবে যাওয়া বহু মানুষ এখন আশ্রয়কেন্দ্রে।

আবার অনেকের সেই সুযোগও মেলেনি। শিশু-সন্তান নিয়ে ঘরবন্দি আছে অনেক পরিবার। তিন চার দিন হলো ঘরে ঢুকেছে পানি। চরম আতংকে কাটছে প্রতিটি দিন।

টানা বর্ষণ ও ঢলে হু হু করে বাড়ছে পানি। প্লাবিত হয়েছে সিলেট সুনামগঞ্জের লাখো বসতবাড়ি। কোমর পানি পাড়ি দিয়ে দৈনন্দিন কাজ সারছে মানুষ। সবার চোখেমুখে আতংকের ছাপ।। 

image


জীবন বাচাতে অনেকেই ঘর ছেড়েছেন। অনেকেই আশ্রয় নিয়েছে নৌকায়। প্রতিটি ঘরেই এখন হাঁটু আর কোমর পানি। একটি নৌকাই এখন তাদের তাদের একমাত্র চাওয়া।

চকির উপরে চকি কিম্বা ইট দিয়ে উচু করে ঘরের আসবাবপত্র বাচানোর চেষ্টা। চুলায়ও আগুন জ্বলছে না গেল কয়েকদিন। সব মিলেয়ে ভোগান্তির শেষ নেই বানভাসি মানুষগুলোর।

সিলেটের জেলা প্রশাসক মো. মুজিবুর রহমান নিজেই বলছেন, বন্যায় অনাহারে থাকা লোকজন এখন কেবল প্রাণে বাঁচতে চান। কিন্তু একটি নৌকা মেলানো তাদের কাছে এখন সোনার হরিণ।

তিনি জানান, কোন কোন উপজেলার প্রায় শতভাগ মানুষ পানিবন্দি। কেউ ত্রাণ চায় না, প্রাণে বাঁচতে চায়। কিন্তু তাদের উদ্ধারের জন্য নৌকা পাওয়া যাচ্ছে না।

দুর্যোগপূণ আবহওয়ায় নেই মোবাইলের নেটওয়ার্কও। পানিবন্দি জীবনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগ বেড়েছে বহু গুণ। পাশাপাশি উদ্ধার অভিযানকেও ফেলেছে চ্যালেঞ্জের মুখে।

সিলেট নগরীসহ ১৩ উপজেলায় মোট ১০ লাখ মানুষ এখন পানিবন্দি। এই অবস্থায় নদীর পানির পানি কমার কোন লক্ষণ নেই। তারা বলছেন, সিলেট অঞ্চলে এমন বন্যা তারা আগে দেখেননি।

এ জেলার অধিকাংশ সড়ক-মহাসড়কও তলিয়ে পানিতে। ডুবে যাওয়ায় বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। বন্ধ মোবাইল সেবাও। 

সিলেট অঞ্চলের বহু এলাকাতে বিদ্যুৎও নেই। অন্ধকারে আছে হাজার হাজার ঘরবাড়ি। সাব স্টেশনের পানি ওঠায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। 

বন্যাদুর্গত এলাকাগুলোয় মানুষের ঘরে খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট চরমে পৌঁছেছে। অন্যদিকে আশ্রয় কেন্দ্রে উঠলেও সামান্য কিছু শুকনো খাবার ছাড়া আর কিছু জোটেনি অনেকের। 

তবে দুর্গত মানুষদের সবচেয়ে বড় অভিযোগ, জীবনের এমন কঠিন এক সময়ে তারা পাশে পাচ্ছেন জনপ্রতিনিধিদের। প্রশাসন আর স্বেচ্ছাসেবী ছাড়া কারো দেখা নেই। 

একাত্তর/এআর

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে সরকারি জমি দখল, প্রভাব বিস্তার কিংবা নামমাত্র ইজারা নিয়ে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে নতুন করে কাউকে ‘মাফিয়া ডন’ হতে দেয়া হবে না বলে স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর