নোয়াখালীর হাতিয়ায় সাত জেলে গ্রেপ্তার

আপডেট : ২০ জুন ২০২২, ০৫:২৭ পিএম

নোয়াখালী হাতিয়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ট্রলারসহ সাত জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ।

সোমবার (২০ জুন) বিকেলে আটককৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার ভোরে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের পূর্বপাশে মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে নৌ-পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, মো. নাজিম (২৬), মো. মিজান (৩০), মো. আব্দুর রহমান (২৮), মো. মফিজুল ইসলাম (৩৫), মো. মোসলে উদ্দিন (৩৫), মনির হোসেন (২৬) ও মো. মাসুদ (২৫) সহ ৭ জন।

গ্রেপ্তারকৃতরা ভোলা জেলার সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নৌকা আটক করে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ কারেন্ট জাল পাওয়া যায়। পরে নৌকাসহ জেলেদের আটক করে নলচিরা ঘাটে নিয়ে আসা হয়। পরে জব্দ করা ৩ হাজার ৫শ’ মিটার কারেন্ট জাল স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে হাতিয়া থানায় মামলা করে নৌ-পুলিশ।

আরও পড়ুন: অর্থদণ্ডের বিধান রেখে প্রেস কাউন্সিল আইনের খসড়া অনুমোদন

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর