পথ দেখানোর প্রত্যয়ে ১১ বছরে পা রাখলো একাত্তর টেলিভিশন

আপডেট : ২১ জুন ২০২২, ০৩:৪১ পিএম

‘পথ দেখায় একাত্তর’- এই শ্লোগান সামনে রেখে ১০ পেরিয়ে ১১ বছরে পা রাখলো দেশের প্রথম সংবাদভিত্তিক এইচডি টেলিভিশন একাত্তর।

২০১২ সালের এই দিনে সংবাদকে আপামর জনসাধারণের সাথে যুক্ত করার প্রয়াস নিয়ে পথচলা শুরু করে একাত্তর টেলিভিশন।

সম্প্রচারে এসেই সংবাদ প্রচারে নতুনধারা আর ভিন্নমাত্রা যোগ করে একাত্তর। কুসংস্কার ও ধর্মান্ধতার বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কারণে খুব অল্প সময়ে মানুষের হৃদয় জয় করে একাত্তর। পরিণত হয় গণমানুষের প্ল্যাটফরমে। 

দেশের প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক ও খেলার খবরের মাধ্যমে এরই মধ্যে একাত্তর বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে আপোষহীন সংবাদ ও দেশীয় সংস্কৃতি।

১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বার্তায় বাংলাদেশসহ বিশ্বের সব প্রান্তে একাত্তরের দর্শক, পাঠক, বন্ধু ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে একাত্তর। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর