নিরাপত্তা বেষ্টনী টপকে পদ্মা সেতুতে উৎসুক জনতা

আপডেট : ২৫ জুন ২০২২, ১০:৩০ পিএম

প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের পর নিরাপত্তা শিথিলের সুযোগে মাওয়া প্রান্তে হাজারও মানুষ সেতুতে উঠে পড়ে। দলে দলে মানুষ পায়ে হেটে সেতু পাড়ি দেবার চেষ্টা করে। 

তবে এ সময় পদ্মা বহুমুখী সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কৌতূহলী জনতাকে কোন বাধা  দেয়নি। 

শুক্রবার মধ্যরাত থেকেই কঠোর নিরাপত্তা ছিলো পদ্মা সেতু ও আশপাশের পুরো এলাকা জুড়ে। শনিবার বেলা ১২টার দিকে সেতু উদ্বোধনের পরই গড়িবহর নিয়ে জাজিরা প্রান্তে যান প্রধানমন্ত্রী। 

image


তার গাড়িবহর সেতু পেরিয়ে যাবার পর মাওয়া প্রান্ত শিথিল হয় নিরাপত্তা। আর সেই সুযোগে বেলা একটার দিকে সেতুর দিকে ছুটে যায় হাজারো মানুষ। 

যে যেভাবে পেরেছে, সেতুতে উঠেছে জনতা। আশপাশের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তারা সেতুর সড়কে উঠে পড়েন। সেতুতে গড়াগড়ি খেয়ে স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মানুষ।  

আনন্দে দিশাহারা হয়ে জনতা পদ্মার বেষ্টনী টপকে সেতুতে উঠে পড়ে। দলে দলে মানুষ হেঁটে সেতুতে ঘুরে বেড়াতে থাকেন। সেলফি তুলতে থাকেন একের এক। 

নিয়ম না থাকলেও এর আগেই বেশ কিছু গাড়ি ও মোটরসাইকেলকে সেতুতে উঠতে দেখা যায়। এরই ধারাবাহিকতায় হেঁটে সেতুতে উঠতে থাকেন মানুষ।

সেতুর উদ্বোধন ফলকেও ঢুকে পড়ে কৌতূহলী জনতা। কেউ কেউ চড়ে পড়ে ইলিশের ভাস্কর্যে। কেউ পা ভেজায় জলাধারে। কৌতূহলী জনতা বলছে তারাও চান ইতিহাসের অংশ হতে। 

image


প্রায় ঘণ্টা খানেক পর অতিথিদের ফেরার সময় হওয়ায় তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। সরিয়ে দেয়া হয় মানুষকে। এ সময় সেখানে থাকা গণমাধ্যমকর্মীদের সাথে দুর্ব্যবহার করা হয়। 

সেতুতে ওঠার অপেক্ষায় জাজিরা প্রান্তেও ভিড় জমায় হাজারও মানুষ। বৃষ্টিতে ভিজেই সেতুতে ওঠার অপেক্ষায় ছিলো তারা। তবে নিরাপত্তার কড়াকড়ি থাকায় কেউ সেতুতে উঠতে পারেনি। 

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, পদ্মা সেতুতে করা যাবে না হাঁটাহাঁটি। থামানো যাবে না গাড়ি। 


একাত্তর/এসজে
মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে খুলনায় এসেছে পরীক্ষামূলক একটি ট্রেন। রোববার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পরীক্ষামূলক ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।...
কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যান...
দক্ষিণবঙ্গের প্রবেশপথ পদ্মা সেতুতে শুক্রবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছিলো । এদিন সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। আর টোল আদায় হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা।
ঈদযাত্রায় ঢাকা থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। এতে করে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তায়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর