ঈদুল আযহা কবে, জানা যাবে বৃহস্পতিবার

আপডেট : ২৯ জুন ২০২২, ০৫:৪১ পিএম

দেশে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে তা নির্ধারণ করতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে বৃহস্পতিবার (৩০ জুন)।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান-এর সভাপতিত্বে সন্ধ্যা সোয়া সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ জুন) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে আগামী শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। 

আর বৃহস্পতিবার চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে জিলহজ মাস গণনা শুরু হবে আগামী শনিবার (২ জুলাই) থেকে। আর দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ১১ জুলাই (১০ জিলহজ)।

আরও পড়ুন: পাঁচ দিনের রিমান্ডে জিতুর বাবা

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের কোথাও নতুন চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে কিংবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানো যাবে। চাইলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকেও (ইউএনও) বিষয়টি জানানোর সুযোগ থাকবে।

ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে। 


একাত্তর/এসজে

প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসেই সচিবালয়ে নিজ দফতরে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর