গিলেইন ম্যাক্সওয়েলের ২০ বছরের কারাদণ্ড

আপডেট : ২৯ জুন ২০২২, ০৬:১৩ পিএম

জেফরি এপস্টেইনকে নারীদের যৌন নির্যাতনে সহায়তা করার দায়ে গিলেইন ম্যাক্সওয়েলকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে নিউ ইয়র্কের একটি আদালত। 

মঙ্গলবার (২৮ জুন) তাকে এ সাজা দেওয়া হয়। এই রায়ের ফলে ৬০ বছর বয়সি ম্যাক্সওয়েলকে তার বাকি জীবনের বেশিরভাগ সময় জেলেই কাটাতে হবে।

গিলেইনের আইনজীবীরা মর্মান্তিক শৈশবের উদ্ধৃতি দিয়ে তার সঙ্গে নম্র আচরণের আহ্বান জানিয়েছিলেন। সেই সঙ্গে দাবি করেছিলেন— গিলেইন ম্যাক্সওয়েলকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কারণ জেফরি এপস্টেইন বিচারের আওতা থেকে বেরিয়ে গেছেন।

প্রসিকিউটররা গিলেইনের ৩০ থেকে ৫৫ বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন। তবে গিলেইনের আইনজীবীর চাওয়া ছিল— সর্বোচ্চ পাঁচ বছরের সাজা হোক।

শেষ পর্যন্ত বিচারক আলিসন নাথান ২০ বছরের সাজা দিলেন গিলেইনকে। ২০২১ সালের শেষের দিকে গিলেইন ম্যাক্সওয়েলের বিচারের সময় প্রসিকিউটররা সফলভাবে প্রমাণ করেছেন এপস্টেইনের জন্য কমবয়সী মেয়েদের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলতেন গিলেন।

আরও পড়ুন: ইউক্রেনে শপিংমলে হামলা অস্বীকার করলো রাশিয়া

সাবেক ব্রিটিশ সংসদ সদস্য রবার্ট ম্যাক্সওয়েলের মেয়ে গিলেইন ম্যাক্সওয়েল। নিজেও বেশ প্রভাবশালী অক্সফোর্ড থেকে ডিগ্রিধারী এই নারী। গত বছরের শেষের দিকে তাকে ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটিতেই দোষী সাব্যস্ত করা হয়েছিল।

এদিকে ২০১৯ সালে কারাগারে আত্মহত্যা করেন জেফরি এপস্টেইন। সেসময় নারী পাচার মামলায় বিচারের অপেক্ষায় ছিলেন তিনি। 


একাত্তর/এসজে

আমেরিকা ও ইসরাইলের সাথে চলমান যুদ্ধের মাঝেই এক নতুন ‘মনস্তাত্ত্বিক লড়াই’ শুরু করেছে ইরান। ওয়াশিংটনের রাজনৈতিক অভিজাত শ্রেণিকে নৈতিকভাবে ঘায়েল করতে তেহরান এখন ব্যবহার করছে কুখ্যাত মার্কিন অর্থদাতা ও...
যুক্তরাষ্ট্রের কুখ্যাত প্রয়াত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন–সংক্রান্ত আরও নতুন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। নতুন করে প্রকাশ পাওয়া বেশ কিছু নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এসেছে।
কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের ফাইল প্রকাশের বিষয়ে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট ও কংগ্রেস সদস্যরা। 
অবশেষে গ্ৰেপ্তার করা হয়েছে কলকাতার আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সোমবার তাকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)।  আরজি কর হাসপাতালে আর্থিক অনিয়মের অভিযোগে তাকে...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর