‘ট্রাম্পকে খুশি করতে ইসরাইলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদী’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পিএম

যুক্তরাষ্ট্রের কুখ্যাত প্রয়াত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন–সংক্রান্ত আরও নতুন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। নতুন করে প্রকাশ পাওয়া বেশ কিছু নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এসেছে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশটিতে। 

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, যে সব ইমেইল নথিতে মোদীর নাম রয়েছে সেখানে ২০১৭ সালে তার ইসরাইলের সফরের প্রসঙ্গ উল্লেখ আছে। ওই সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে মোদী এপস্টেইনের কাছে পরামর্শ চেয়েছিলেন।

এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে খুশি করতে মোদী ইসরাইলে গিয়ে নেচেছেন ও গেয়েছেন। 

Modi's enthusiastic bear hug beats Trump's handshake - BBC News

নথি অনুযায়ী, এপস্টেইন নিজেই ওই ইমেইলে লিখেছেন যে তিনি মোদীকে ইসরাইল সফরের পরামর্শ দেন এবং এতে ট্রাম্প সন্তুষ্ট হবেন বলে জানান। তার পরামর্শেই মোদী ২০১৭ সালে ইসরাইলে যান বলে দাবি করা হয়েছে।

এপস্টেইনের ওই ইমেইল বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে ভারতীয় প্রধানমন্ত্রী ইসরাইলে গিয়ে নেচেছেন এবং গান গেয়েছেন। কয়েক সপ্তাহ আগেই তাদের দেখা হয়েছিল। এতে কাজ হয়েছে। 

যদিও ওই ইমেইল বার্তা নিয়ে বিস্তারিত কিছু জানায়ানি জেরুজালেম পোস্ট। 

তবে এপস্টেইন সংক্রান্ত এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত সরকার।

এ ঘটনায় শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে মোদির নাম আসার বিষয়টিকে ‘ভিত্তিহীন ও নিন্দনীয়’ বলা হয়েছে। তবে এতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হওয়া বিতর্ক থামেনি। 

দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস বলেছে, এপস্টেইনের নথিতে মোদীর নাম থাকাটা ‘জাতীয় লজ্জা’। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল এক ভিডিও বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী মোদীর নাম উল্লেখ থাকার দাবি পুরোপুরি ‘ভিত্তিহীন ও নিন্দনীয়’। 

তার মতে, এর বিশ্বাসযোগ্যতা নেই। এগুলো সরাসরি প্রত্যাখ্যান করা উচিত। তবে সমালোচনায় সরব হয়েছে কংগ্রেসসহ ভারতের বিরোধী পক্ষ। এ ঘটনায় ‘আরও স্পষ্ট ব্যাখ্যা’ চাওয়া হয়েছে।

আরবিএস
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর