ইউক্রেনে শপিংমলে হামলা অস্বীকার করলো রাশিয়া

আপডেট : ২৯ জুন ২০২২, ০৪:১৯ পিএম

ইউক্রেনের ক্রেমেনচুকে শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা অস্বীকার করেছে রাশিয়া। আর এই হামলা তদন্তে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে ইউক্রেন। 

স্থানীয় সময় সোমবার হামলা হয় ক্রেমেনচুক শহরের অ্যামস্টোর নামের শপিং সেন্টারটিতে। এটির অবস্থান ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৮১ মাইল দূরে। 

ইউক্রেন প্রশাসন জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২০। স্থানীয় শীর্ষ প্রশাসনিক কর্তা দিমিত্রো লুনিনের মতে, ৩৬ জনের খোঁজ এখনো মেলেনি। উদ্ধার কাজ চলছে। 

জাতিসংঘের নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি নিরাপত্তা পরিষদকে বলেছেন, ওই শপিং সেন্টারটিতে কোনও হামলা চালায়নি মস্কো। 

তারা পূর্ব ডনবাসে ইউক্রেনীয় বাহিনীর একটি স্থাপনায় হামলা চালিয়েছে। যেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে অস্ত্র ও গোলাবারুদের মজুত ছিলো। 

এই হামালার ঘটনা তদন্তে ইউক্রেনে একজন দূত বা বা একটি কমিশন পাঠাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি । 

তিনি বলেন, স্বাধীন তদন্তের মাধ্যমে জাতিসংঘের পক্ষে যাবতীয় তথ্য খুঁজে বের করা সম্ভব। তারা যাচাই দেখতে পারে, রাশিয়া আসলেই সেখানে হামলা চালিয়েছে কিনা।

এদিকে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন আত্মসমর্পণ করলে তবেই  রাশিয়া ইউক্রেনে তাদের আক্রমণ বন্ধ করবে। 

খেরসনের মেয়রকে আটক করেছে রাশিয়া

ইউক্রেনের অন্যতম প্রধান শহর এবং বন্দরনগরী খেরসনের মেয়র ইহোর কোলিখায়েভকে আটক করেছে রাশিয়া। ইউক্রেনীয় এই অঞ্চলটি বর্তমানে রুশ নিয়ন্ত্রণে রয়েছে। 

রুশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে খেরসনের কর্মকর্তা বলেছেন, মস্কোর আদেশ মানতে অস্বীকার করায় রুশ বাহিনী মঙ্গলবার মেয়রকে অপহরণ করেছে। 

আর খেরসনের গভর্নর হেন্নাদি লাহুতা জানিয়েছেন দখলকারীরা খেরসন সিটি কাউন্সিলের পুরো প্রাঙ্গণ দখল করে নিয়েছে। সেখান থেকে ইউক্রেনের সব চিহ্ন সরিয়ে দেয়া হচ্ছে। 

উল্লেখ্য, গত মার্চ মাসের প্রথম সপ্তাহে ইউক্রেনের অন্যতম শহর এবং বন্দরনগরী খেরসন দখল করে নেয় রাশিয়া। এছাড়া প্রথম বড় কোনো ইউক্রেনীয় শহর হিসেবে খেরসন দখল করে রুশ। 

এদিকে, ইউক্রেনকে ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কার ডিফেন্স বিনামূল্যে এ ড্রোন সরবরাহ করবে বলে নিশ্চিত করেছে। 

স্বল্প উচ্চতায় উড়তে সক্ষম মানুষবিহীন এ আকাশযানটি উড়তে পারে একটানা প্রায় ২৭ ঘণ্টা। বহন করতে পারে অন্তত চারটি লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র।


মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর