করোনায় ছয় মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫

আপডেট : ০২ জুলাই ২০২২, ০৫:১৯ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১০৫ জনের দেহে। 

শনিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

আগেরদিন শুক্রবার (১ জুলাই) দেশে এক হাজার ৮৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল ও মৃত্যু হয়েছিল পাঁচ জনের। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, নতুন ছয়জনসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৬০ জনে দাঁড়িয়েছে। অপরদিকে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ৭৮৭ জনে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় আট হাজার ১৭৭টি নমুনা সংগ্রহ এবং আট হাজার ৩৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। আগেরদিন শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৩১ শতাংশ।

আরও পড়ুন: সক্ষমতা না বাড়ালে যাত্রী ভোগান্তি কমবে না: রেলমন্ত্রী

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৯৯০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের শনিবার বিকেলের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৬০ হাজার ২৮৩ জনের। সুস্থ হয়েছেন ৫২ কোটি ৮৪ লাখ ৫৬ হাজার ২৪০ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫৫ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৪০২ জন।


একাত্তর/এসজে

এই দিনটিকে ২০২১ সাল থেকে আলজেরিয়ায় জাতীয় অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আলজেরীয়দের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
বাংলাদেশ থেকে নার্স, ড্রাইভার, কৃষকসহ ১৫ হাজার দক্ষ জনবল নেবে জাপান।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...
পটুয়াখালী জেলা মডেল মসজিদের পেশ ইমামের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা ধর্ষণের চেষ্টার মামলা করে নিজেই ফেঁসে গেছেন জাহানারা বেগম নামে এক নারী। আদালতের নির্দেশে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমানসহ ৩৫ জন সফরসঙ্গী নিয়ে স্থানীয় সময় সোমবার বিকেল ছয়টার...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর