জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ এএম

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমানসহ ৩৫ জন সফরসঙ্গী নিয়ে স্থানীয় সময় সোমবার বিকেল ছয়টার দিকে তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।   

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি ম্যানহাটনের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে যান। সেখানে অবস্থানকালীন সময় থেকেই জাতিসংঘ অধিবেশন কেন্দ্রিক তার সব আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হবে। হোটেলে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।   

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে উৎসব মুখর আবহ তৈরি হয়। বিমানবন্দরেও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি জমায়েত হন। স্লোগান, ব্যানার ও উছ্বাসে মুখর হয়ে ওঠে বিমানবন্দরের আশপাশের এলাকা। উপস্থিত প্রবাসীরা আশা প্রকাশ করেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অবস্থান জোরালোভাবে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।   

পরে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত কর্মসূচির কিছু দিক তুলে ধরেন। তিনি জানান, এই সফরের প্রতিটি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।   

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত করেন যে, এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করা।’

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন বা ক্ষমতার প্রদর্শন হিসেবে নয়, বরং দেশের মানুষের জন্য কাজ এবং বাংলাদেশের স্বার্থ রক্ষার এক ঐতিহাসিক উদ্যোগ বলে অভিহিত করেছেন...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে জাতিসংঘের মঞ্চে এটিই তার প্রথম ভাষণ হতে...
ব্যয় সাশ্রয় এবং দেশের পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। একই সঙ্গে বোয়িং কেনা,...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...
পটুয়াখালী জেলা মডেল মসজিদের পেশ ইমামের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা ধর্ষণের চেষ্টার মামলা করে নিজেই ফেঁসে গেছেন জাহানারা বেগম নামে এক নারী। আদালতের নির্দেশে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর