রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১১:৫০ এএম

রাজধানীর বিজয় সরণির ওভার ব্রিজের নিচে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওভার ব্রিজের নিচে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে ওই চালকের নাম মো. ইমরান হোসেন খান (৩৫)। তিনি খিলগাঁও এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকায়, বাবার নাম মো. মফিজ খান। 

তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাভার্ডটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। 

আরও পড়ুন: শিক্ষকদের মূল্যায়ন পদ্ধতি চালু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর