অসাবধানতায় ওড়নায় ফাঁস লেগে টিকটকার কিশোরীর মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৮:৪৫ পিএম

নোয়াখালীর চাটখিলে টিকটক ভিডিও ধারণ করার সময় অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে এক কিশোরীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত কিশোরী সানজিদা আক্তার (১১) শিবপুর গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাদ্দাম হোসেন জানান, বিকেলে পরিবারের সকলের অজান্তে সানজিদা ঘরের আলমারির উপর উঠে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস নেবার টিকটক ভিডিও ধারণ করতে যান। এসময় অসাবধানতাবশত পা ফসকে গেলে আলমারি থেকে পড়ে গলায় ওড়না পেঁচিয়ে গেলে ফাঁস লেগে যায় তার। 

তিনি আরও জানান, দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্বজন ও স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, নিহত সানজিদার মা কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করেন, সানজিদা টিকটক করতো বলে স্বজনরা সবসময় বকাঝকা করতো।

চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 


একাত্তর/জো 

নরসিংদীর প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলার শিবপুর উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের আশ্রাফপুর এলাকায় এই সড়ক...
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকারে বেগম খালেদা জিয়ার...
নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার শিবপুর উপজেলার বৈলাবো গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে সই নকল করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (পিআইও) অফিসের সরকারি প্রকল্প টিআর/কাবিখার টাকা আত্মসাতের অভিযোগে প্রজেক্ট কর্মকর্তা ও অফিস সহকারীকে আটক করা হয়েছে। এসময় প্রজেক্ট কর্মকর্তার বাসা...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর