নরসিংদীতে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত এক, আহত চার

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম

নরসিংদীতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে জেলার শিবপুর উপজেলার কুমড়াদি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ ইলিয়াস। তিনি শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকার শেখ মোহাম্মদ ঈমাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন—শিবপুরের পুরান্দিয়া এলাকার আবুবকর সিদ্দিক (৬৫), দত্তেরগাঁও এলাকার পাবেল (৪৩), সাইদুর রহমান খান (৫০) এবং মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার সিএনজিচালক হাদিস মিয়া (৩৪)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইটাখোলা থেকে মনোহরদীর উদ্দেশে যাত্রী নিয়ে ছেড়ে যায় সিএনজিচালিত অটোরিকশাটি। পথে শিবপুরের কুমড়াদি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের চাকা হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটির চালক ও যাত্রীসহ পাঁচজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইলিয়াসকে মৃত ঘোষণা করেন। অপর চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ কোহিনূর মিয়া জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) দুপুরে  জেলা শহরের মোড়াইল এলাকার ফ্লাইওভারে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও মহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মহেন্দ্র চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। 
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
বগুড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারীসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের অন্য দুইজন মাছ ব্যবসায়ী ছিলেন।
বিশ্বকাপের ক্লান্তি কাটাতে এখনো পুরোদমে ছুটির মেজাজে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ছুটির আনন্দ বাদ দিয়ে তিনি মাঠের গ্যালারিতে হাজির হয়েছিলেন এক অদ্ভুত আর মজার লড়াই দেখতে!
রাজপ্রাসাদের বিলাসী জীবন, রাজমুকুট আর নরম গালিচার আরাম ছেড়ে ধুলোবালি ও কঠিন সামরিক বুটের জগতে পা রাখলেন ডেনমার্কের ১৯ বছর বয়সী রূপসী রাজকুমারী ইসাবেলা। কোনো লোক দেখানো আয়োজন নয়, একদম সাধারণের মতো...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট সাময়িকভাবে মুছে দেওয়া ও সীমাবদ্ধ করার ঘটনায় ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট...
সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার প্ল্যাটফর্মগুলোতে শিশু যৌন নির্যাতনমূলক উপাদান, ডিপফেক কন্টেন্ট এবং বিভিন্ন কার্যক্রমগত ভুলের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন সংস্থাটির প্রধান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর